Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার ষড়যন্ত্রে অভিযুক্ত এক পাকিস্তানি নাগরিক আদালতে চাঞ্চল্যকর দাবি করেছেন(Pak Iran Conspiracy)। ৪৭ বছর বয়সী আসিফ মার্চেন্ট বুধবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, ইরানের গুপ্তচররা তাকে এই পরিকল্পনায় যুক্ত করেছিল এবং পরিবারের প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ওই কাজে বাধ্য করা হয়।
‘পরিবারের নিরাপত্তার জন্য এই কাজ’ (Pak Iran Conspiracy)
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মার্চেন্ট আদালতে জানান যে তিনি স্বেচ্ছায় এই কাজে জড়াননি। তার দাবি, তেহরানে থাকা তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি পরিকল্পনায় অংশ নেন। “আমি স্বেচ্ছায় এটি করতে চাইনি,” আদালতে এমনটাই বলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি ট্রাম্পসহ একাধিক মার্কিন রাজনীতিককে টার্গেট করে যুক্তরাষ্ট্রের ভিতরে লোক নিয়োগের চেষ্টা করেছিলেন।
মার্চেন্টের ‘জবরদস্তি’ তত্ত্ব নাকচ
অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালে ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করার পর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। তবে প্রসিকিউটররা মার্চেন্টের ‘জবরদস্তি’ তত্ত্ব নাকচ করে দিয়েছেন। ২০২৪ সালে বিচারকের কাছে পাঠানো এক চিঠিতে তারা বলেন, প্রকৃত জোরজবরদস্তির পক্ষে কোনও গ্রহণযোগ্য প্রমাণ নেই।
তালিকায় ছিলেন নিকি হ্যালিও (Pak Iran Conspiracy)
আদালতে মার্চেন্ট আরও দাবি করেন, তাকে নির্দিষ্ট কাউকে হত্যার সরাসরি নির্দেশ দেওয়া হয়নি। তবে ইরানে তার এক হ্যান্ডলার কথোপকথনের সময় তিনজনের নাম উল্লেখ করেছিলেন। ট্রাম্প ও বাইডেন ছাড়াও সেই তালিকায় ছিলেন রিপাবলিকান নেতা নিকি হ্যালি, যিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন।
আরও পড়ুন: Malda Firing: মালদার মানিকচকে গুলিবিদ্ধ ৬, মৃত ২, এলাকায় কেন্দ্রীয়বাহিনীর টহল
আন্তর্জাতিক আলোচনার ঝড় (Pak Iran Conspiracy)
এদিকে মার্চেন্টের আইনজীবী কিংবা হোয়াইট হাউস কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেননি। মামলাটি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আন্তর্জাতিক আলোচনার ঝড় উঠেছে।



