Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সেমিফাইনাল দেখে কেকেআর-এর পোস্ট মুহূর্তে ভাইরাল (KKR)।
নিউ জিল্যান্ডের জয়ে স্বপ্ন দেখছে কলকাতা (KKR)
দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নিউ জিল্যান্ড। যার কারণে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান ছিল সেমিফাইনাল পর্যন্ত। নিউ জিল্যান্ড বিশ্বকাপের খেতাব জয়ের থেকে আর মাত্র এক ম্যাচ দূরে। ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিন অ্যালেন। তাঁর ইনিংসে রয়েছে ১০টি চার এবং ৮টি ছয়। অন্যদিকে বল হাতে কামাল দেখিয়েছেন রাচীন রবীন্দ্র (KKR)।

দক্ষিণ সফৃকার বিরুদ্ধে ম্যাচ জিততে দলের আর দরকার ছিল ১ রান কিন্তু রেকর্ড বলে সেঞ্চুরি করার জন্য ফিন অ্যালেনের দরকার ছিল ৪ রান। জ্যানসেনকে বাউন্ডারি মেরে নতুন ইতিহাস লেখেন এই নিউ জিল্যান্ড ব্যাটার। এই সেঞ্চুরির সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেইলের। ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান তারকা। অন্যদিকে তাঁর সঙ্গে ওপেনিং জুটিতে ঝড় তোলেন সেইফার্ট। ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি।

ইডেনে নিউ জিল্যান্ডের জয়ের ত্রয়ীকে দেখে তৃপ্তির সুর কেকেআর কতৃপক্ষের গলায়। তার কারণ এই তিন নিউ জিল্যান্ড তারকাই বর্তমানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় এই তিন তারকার ছবি দিয়ে লেখেন আসন্ন গ্রীষ্মে ইডেনে কী অপেক্ষা করছে তার একটা নমুনা পাওয়া গেল। রাচীন রবীন্দ্রর ছবির পাশে লেখা ৪ ওভার বল ওরে ২৯ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। ফিন অ্যালেনের ছবির পাশে ৩৩ বলে ১০০। আর সেইফার্টের ছবির পাশে লেখা ৩৩ বলে ৫৮ রান।

অ্যালেন যেন এই দিন ইডেনে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন। ১৬৯ রান তাড়া করা যেন কোনও ব্যাপারই নয়। প্রোটিয়া বোলাররা দিন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি নিউ জিল্যান্ডের সামনে। আসন্ন আইপিএল-এও যে কলকাতার হয়ে মাঠে ঝড় তুলতে চলেছেন সেই ইঙ্গিতই ছিল যেন সেমিফাইনালের ম্যাচে। যার কারণে নিউ জিল্যান্ড জিতলেও নিশ্চিন্ত হচ্ছে কেকেআর সমর্থকরা। তবে নিউ জিল্যান্ডের সামনে এখনও বাকি রয়েছে ফাইনাল। খেতাব জয়ের লড়াইতে রবিবার যে হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে সেটা অন্তত স্পষ্ট (KKR)।


