Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই ভারতকে আক্রমণ করলেন পাক প্রাক্তন পেসার (Shoaib Akhtar)।
ভারতের জয়ে অখুশি পাকিস্তান (Shoaib Akhtar)
ভারত যখন নিজেদের কাজটা চুপচাপ করে বিশ্বজয়ের খেতাব নিয়ে ক্রিকেটবিশ্বের প্রশংসা কুঁড়িয়ে নিচ্ছে সেই সময় ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তান নিজেদের ক্রিকেট অবনতির কথা না ভেবে ভারতকে আক্রমণ করতেই ব্যস্ত। ভারতের কাছে আইসিসি টুর্নামেন্ট বারবার পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স আবার সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায়। কিন্তু তাদের ভাবনায় শুধুই ভারত। নিউ জিল্যান্ডকে কার্যত উড়িয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। আর তাপরেই পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বিতর্কিত মন্তব্য করে বসলেন। ভারতের এই উত্থানে তিনি ক্রিকেটের ধ্বংস দেখছেন (Shoaib Akhtar)।
পাকিস্তান আর বিতর্ক কয়েনের এপিঠ ওপিঠ। মাঠের বাইরে হুঙ্কার থেকে বিতর্কিত মন্তব্য সবেতেই এগিয়ে থেকেছে পাকিস্তান কিন্তু ২২ গজে পারফরম্যান্সের নিরিখে তলানিতে ক্রমাগত তলিয়ে গিয়েছেন সলমন আঘা, বাবর আজমরা। ৯৬ রানে নিউ জিল্যান্ডকে হারানোর পর সবাই যখন ভারতের প্রশংসা করছেন তখন উল্টো পথে ভারতকেই আক্রমণ করে বসলেন শোয়েব। ভারতকে বড়লোকের বাচ্চা করে আক্রমণ করলেন তিনি এবং বললেন প্রতিবেশীদের খেলায় আধিপত্য বিস্তার করছে (Shoaib Akhtar)।

শোয়েব বলছেন, ‘পাড়ায় যদি একটা বড়লোকের বাচ্চা থাকে, সে গরিব বাচ্চাদের বলে, এসো ক্রিকেট খেলি। ভারতও ঠিক সেই কাজটাই করছে। আটটা দলের মধ্যে চারটে দলকে সঙ্গে নিয়ে চলছে। সেই চারটি দলের মধ্যে থেকে আবার তিনটি দলকে নিয়ে চলছে। এভাবেই এগিয়ে চলেছে। তার পরে বলছে, আমরাই জিতেছি। এভাবেই ক্রিকেটকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’

শোয়েব আখতারের এহেন মন্তব্যের পরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় চলছে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মুণ্ডপাত। ফাইনালের আগে এই শোয়েবকেই বলতে শোনা গিয়েছিল, ক্রিকেটের স্বার্থে ফাইনাল জেতা উচিত নিউজিল্যান্ডের। কিন্তু ঠান্ডা ঘরে বসে ভবিষ্যদ্বাণী করা যায়। খেলা তো হবে মাঠে। সেখানে নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই দলই জিতবে। তবে এর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের আরেক প্রাক্তন বোলার আমির। তাঁর কোনও কথাই ফলেনি। তবে তাঁরা ভারতের ভাল খেলা বা উন্নতি কিছুতেই মেনে নিতে পারছেননা তাঁর প্রমাণ বারবার এই ভারতকে আক্রমণ (Shoaib Akhtar)।


