Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের গুলমার্গের বরফঢাকা পাহাড়ে শাড়ি পরে সিনেমার শুটিং বড় কম হয়নি। পাতলা ফিনফিনে শিফনে মোড়ানো সুন্দরী নায়িকার দৃশ্যে অনুপ্রাণিত হয়ে এখন অনেকেই কাশ্মীরে গেলে পাহাড়ে শাড়ি পরে বরফে ঘুরে বেড়ান। কিন্ত সে অন্য কথা। গুলমার্গেরই এক অনন্য দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সাধারণত শাড়িকে আমরা ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখি, কিন্তু সেই শাড়ি পরে যদি কেউ স্নোবোর্ডিং করে পাহাড় বেয়ে নেমে আসে তাহলে কেমন লাগবে? ঠিক এমনই এক অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছেন দুই পেশাদার অ্যাথলিট উর্মিলা পাবলে ও লিন্ডা স্মিটার(Saree Snowboarding)।
‘Saree not sorry’ (Saree Snowboarding)
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গুলমার্গের তুষারঢাকা ঢালে শাড়ি পরে স্নোবোর্ডিং করছেন তারা। ভিডিওটি শেয়ার করেছেন ভারতীয় স্নোবোর্ডার উর্মিলা পাবলে। ভিডিওর শুরুতে দেখা যায়, দু’জনেই তাদের শাড়ির সাজ ঠিকঠাক করছেন, তারপরই শুরু হয় রোমাঞ্চকর স্নোবোর্ডিং। ভিডিওর ক্যাপশনে উর্মিলা লিখেছেন, “Saree not sorry. Snowboarding edition।”
সুইডিশ ক্যামেরাপার্সনের তোলা ভিডিয়ো
ভিডিয়োটি তুলেছেন সুইডিশ বংশোদ্ভূত অ্যাডভেঞ্চার ফিল্মমেকার ও ড্রোন পাইলট হারাল্ড এডলুন্ড। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে থাকেন এবং প্যারাগ্লাইডিং, স্পিডফ্লাইংসহ নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস ও পাহাড়ি দৃশ্যের ছবি তুলতে পারদর্শী।
‘প্রো-লেভেলের স্নোবোর্ডিং স্কিল’
ডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা দুই অ্যাথলিটের সাহস ও দক্ষতার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন। একজন এক্স-এ লিখেছেন, “দুই তরুণী শাড়ি পরে প্রো-লেভেলের স্নোবোর্ডিং স্কিল দেখালেন।”
‘শাড়িকে নতুনভাবে আবিষ্কার’ (Saree Snowboarding)
প্রাক্তন জাতিসংঘের এক সহকারী মহাসচিবও এই ভিডিয়োর প্রশংসা করে লিখেছেন, শাড়ি শুধু ঐতিহ্যের প্রতীক নয়, এটি নারীদের সাহস, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসেরও প্রতীক। নতুন প্রজন্ম, বিশেষ করে জেন-জি, এখন শাড়িকে নতুনভাবে আবিষ্কার করছে।
আরও পড়ুন: Air India Surcharge: পশ্চিম এশিয়া সংকটে বাড়ল তেলের দাম: এয়ার ইন্ডিয়ায় নতুন ফুয়েল সারচার্জ
আত্মবিশ্বাসেই চ্যালেঞ্জ জয় (Saree Snowboarding)
উর্মিলা পাবলে মাত্র ১৯ বছর বয়সী এক পেশাদার স্কেটবোর্ডার। পাঁচ বছর বয়স থেকেই রোলার স্কেটিংয়ের সঙ্গে তার পরিচয়। পরে নবি মুম্বইয়ের একটি স্কেট পার্কে গিয়ে স্কেটবোর্ডিংয়ের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়। অন্যদিকে লিন্ডা স্মিটার সুইজারল্যান্ডের একজন অভিজ্ঞ স্নোবোর্ডার, যিনি হিমালয় ও ইউরোপের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য পরিচিত। এই ভাইরাল ভিডিও প্রমাণ করে, সাহস, প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে নতুন চ্যালেঞ্জ জয় করা সম্ভব শাড়ি পরেও।



