Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়িতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সময় প্রশাসনিক কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে জোর আলোচনা(Prez Deputation)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির পর দার্জিলিঙের জেলাশাসক মনীশ মিশ্রকে সরিয়ে দেওয়া হল। তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করা হয়েছে।
দিল্লিতে ডেপুটেশনে যাওয়ার নির্দেশ (Prez Deputation)
এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রের খবর। ওই নোটিশে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং দার্জিলিং জেলার জেলাশাসক মণীশ মিশ্রকে দিল্লিতে ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফর দেখভালের দায়িত্বে ছিলেন এই দুজনই।
বিস্তারিত রিপোর্ট তলব কেন্দ্রের (Prez Deputation)
জানা গিয়েছে, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সেই কারণেই তাদের দিল্লিতে তলব করা হয়েছে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা। এবিষয়ে রাজ্যের কাছ থেকেও রিপোর্ট চাওয়া হয়েছে।
আরও পড়ুন: New Board: ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ: বাংলায় আরও ৫ নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা
জেলাশাসক পদ থেকে অপসারণ (Prez Deputation)
রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল ও প্রোটোকল ভাঙা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র বিতর্ক চরমে উঠেছিল। রাজনৈতিক আকচাআকচির মধ্যেই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রের চিঠির পরে মনীশ মিশ্রকে জেলাশাসকের পদ থেকে সরিয়ে দিল নবান্ন।



