Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতের জ্বালানি সরবরাহে এল বড় স্বস্তির খবর (LPG Tanker)। সমস্ত আশঙ্কা কাটিয়ে নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে এসে পৌঁছেছে ভারতের এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’। একই সঙ্গে আরেকটি ভারতীয় ট্যাঙ্কার ‘নন্দা দেবী’ও হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের দিকে এগিয়ে এসেছে, যা শীঘ্রই মুম্বই বন্দরে পৌঁছতে পারে বলে জানা গেছে।

নিরাপদে ফিরল ভারতের ট্যাঙ্কার (LPG Tanker)
জানা গিয়েছে, সোমবার সকালে গুজরাটের মুন্দ্রা বন্দরে ভিড়েছে এলপিজি ট্যাঙ্কার ‘শিবালিক’। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতির মাঝেও নিরাপদে হরমুজ প্রণালী পার করে দু’দিন আগেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল এই জাহাজ। আন্তর্জাতিক মহলে যখন এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছিল, ঠিক সেই সময়েই ‘শিবালিক’-এর নিরাপদ আগমন ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ভেঙে মুন্দ্রায় পৌঁছল ‘শিবালিক (LPG Tanker)
শুধু ‘শিবালিক’ নয়, একইভাবে হরমুজ প্রণালী পার করেছে আরেকটি ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘নন্দা দেবী’। সূত্রের খবর, এই জাহাজটি শীঘ্রই মুম্বই বন্দরে পৌঁছতে পারে। দুটি জাহাজেই বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস রয়েছে। জানা গেছে, প্রতিটি ট্যাঙ্কারে প্রায় ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি রয়েছে, যা ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গ্যাস সরবরাহে বড় ভরসা ভারতের (LPG Tanker)
যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর হরমুজ প্রণালী পার হয়ে ভারতে পৌঁছনো এটি দ্বিতীয় এলপিজি ট্যাঙ্কার। ‘নন্দা দেবী’ পৌঁছলে সেটি হবে তৃতীয়। এর আগে প্রথম যে জাহাজটি নিরাপদে ভারতে পৌঁছেছিল, সেটি ছিল সৌদি আরব থেকে আসা একটি লাইবেরিয়ান পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাঙ্কার।
স্বস্তিতে জ্বালানি বাজার (LPG Tanker)
বিশেষজ্ঞদের মতে, এই দুই ভারতীয় ট্যাঙ্কারের নিরাপদ যাত্রার পিছনে কূটনৈতিক তৎপরতারও বড় ভূমিকা রয়েছে। ভারতের বিদেশমন্ত্রী S. Jaishankar ইরানের বিদেশমন্ত্রী Abbas Araghchi-র সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিন-এর সঙ্গে। এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের পরই জাহাজগুলির নিরাপদ যাত্রা নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

এগিয়ে আসছে ‘নন্দা দেবী’ (LPG Tanker)
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালীর দুই প্রান্তে এখনও দুই ডজনেরও বেশি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে বলে জানা গেছে। তাদের নিরাপদে ওই সমুদ্রপথ পার করানোর জন্য ভারত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্বস্তি ভারতের ঘরে ঘরে (LPG Tanker)
শিপিং মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা সাংবাদিকদের জানান, ‘জগ প্রকাশ’ নামে আরও একটি ভারতীয় ট্যাঙ্কার ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। এই জাহাজটি ওমান থেকে আফ্রিকার উদ্দেশে পেট্রোল বহন করে নিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালীর পূর্ব দিক থেকে যাত্রা শুরু করেছে। প্রসঙ্গত, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত সমুদ্রপথ। সাধারণ পরিস্থিতিতে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস বাণিজ্য এই সরু সমুদ্রপথ দিয়েই সম্পন্ন হয়। ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
জ্বালানি সরবরাহে বড় সাফল্য (LPG Tanker)
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলার পর ইরান পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করে। তার জেরে হরমুজ প্রণালী এলাকায় বাণিজ্যিক জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলার ঝুঁকি বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, তাও একাধিকবার।
আশঙ্কা কমাল ভারতীয় ট্যাঙ্কারের আগমন (LPG Tanker)
গত সপ্তাহেই পরিস্থিতির অস্থিরতা আরও স্পষ্ট হয়ে ওঠে। সংযুক্ত আরব আমিরশাহির একটি বন্দর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে হামলা হয়। জাহাজটি গুজরাটের কাণ্ডলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: Rail Death AI: রেললাইনে বন্যপ্রাণীর মৃত্যু রোধ, AI ব্যবহারের সিদ্ধান্ত রেলমন্ত্রকের
ভারতীয় জাহাজ চলাচল
এই পরিস্থিতিতে ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’-র নিরাপদে হরমুজ প্রণালী পার করে ভারতের দিকে আসা নিঃসন্দেহে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য বড় স্বস্তির খবর বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।



