Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা তুঙ্গে (DG-CP Meeting)। মঙ্গলবার আলিপুরের রাজ্য পুলিশ সদর দফতর ভবানী ভবনে সমস্ত জেলার পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের (CP) নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন নবনিযুক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) সিদ্ধিনাথ গুপ্তা। রাজ্য পুলিশের ব্যাটন হাতে নেওয়ার পর এটাই ছিল শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাঁর প্রথম বড় মাপের ‘ফেস-টু-ফেস’ বৈঠক।

অবাধ ও শান্তিপূর্ণ ভোটের ব্লু-প্রিন্ট (DG-CP Meeting)
সূত্রের খবর, এদিনের দীর্ঘ বৈঠকের মূল লক্ষ্য ছিল ‘অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন’। ডিজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনের আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের আপস করা চলবে না। প্রত্যেকটি জেলায় বর্তমান অপরাধের গ্রাফ ঠিক কোন অবস্থায় রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট এদিনের বৈঠকে তলব করেন সিদ্ধিনাথ গুপ্তা। বিশেষ করে যে এলাকাগুলিকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে নজরদারি বহুগুণ বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
অস্ত্র উদ্ধার ও নাকা চেকিংয়ে জোর (DG-CP Meeting)
নির্বাচনের মুখে সমাজবিরোধীদের গতিবিধি রুখতে জেলা স্তরে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, বেআইনি অস্ত্র উদ্ধার এবং চোলাই মদের কারবার রুখতে পুলিশকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। প্রতিটি জেলার সীমানায় নাকা চেকিংয়ের কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন ডিজি। এদিনের বৈঠকে জোর দেওয়া হয়েছে আন্তঃসীমান্ত সমন্বয়ের ওপর। অর্থাৎ, এক জেলার অপরাধী যাতে অন্য জেলায় আশ্রয় নিতে না পারে, তার জন্য প্রতিবেশী জেলাগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান আরও দ্রুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: TMC joining: তিন বিশিষ্ট মুখ ২০২৬-এর আগে নতুন সমীকরণ গড়ছে তৃণমূল
বৈঠকে উপস্থিত পুলিশ সুপার ও কমিশনারদের উদ্দেশ্যে ডিজি জানান, নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। নির্বাচনী নির্ঘণ্টের আবহে এদিনের ভবানী ভবনের এই বৈঠক প্রশাসনিক ও রাজনৈতিক, উভয় মহলেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



