Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ডিজিটাল পেমেন্টের জন্য আরবিআই-এর নিয়মে বদল। ১ এপ্রিল থেকে নিয়মে বদল হবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল পেমেন্টের জন্য একটি নতুন “নীতি-ভিত্তিক কাঠামো” তৈরি করছে(Digital Payment)। এর উদ্দেশ্য হল অনলাইন জালিয়াতি প্রতিরোধ করে ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষা দেওয়া।
১লা এপ্রিল থেকে পরিবর্তন (Digital Payment)
নয়া নিয়মে, সমস্ত ডিজিটাল লেনদেনে (ইউপিআই, কার্ড, ওয়ালেট) টু-ফ্যাক্টর অথেনটিকেশন প্রয়োজন হবে। শুধুমাত্র এসএমএস-এর মাধ্যমে ওটিপি নয় লেনদেন প্রমাণের জন্য নিরাপত্তার এক অতিরিক্ত স্তর থাকবে।
নিয়মের অতিরিক্ত স্তর
এই নিয়মে অন্তত একটি প্রমাণের ফ্যাক্টর ডায়নামিক হতে হবে, যা বিশেষভাবে লেনদেনের জন্যই তৈরি করা হবে। ব্যাঙ্ক এবং পেমেন্ট সংস্থাগুলিতে যাচাইয়ের জন্য একাধিক বিকল্প থাকবে, যার মধ্যে বায়োমেট্রিক্স, পিন/পাসওয়ার্ড এবং ব্যাঙ্কিং অ্যাপ টোকেন অন্তর্ভুক্ত করা হবে। নিরাপত্তা লঙ্ঘনের জন্য গ্রাহকের ক্ষতি হলে ব্যাঙ্কিং এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে দায়ী করা হবে।
কী কী সুবিধা হবে? (Digital Payment)
নয়া নিয়মের ফলে কেউ ওটিপি (OTP) পেলেও, তারা পেমেন্ট করতে পারবে না, কারণ তাদের কাছে আঙুলের ছাপ বা অন্য কোনও নিরাপত্তা স্তর থাকবে না। আগে, দোকানে গিয়ে শুধু স্ক্যান করলেই পেমেন্ট হত কিন্তু এখন, পিন দেওয়ার পাশাপাশি ঙুলের ছাপ, ডিজিটাল কোড ইত্যাদিও চাওয়া হতে পারে।
আরও পড়ুন: War Medical: পশ্চিম এশিয়ায় যুদ্ধ সঙ্কট: ভারতের ওষুধের বাজারে প্রভাব
প্রতারণার বিরুদ্ধে কড়া নিরাপত্তা (Digital Payment)
এটি সিম সোয়াপেও (SIM swaps) সুরক্ষা দেবে। হ্যাকাররা প্রায়শই নম্বর পিছু একটি দ্বিতীয় সিম কার্ড জোগাড় করে, কিন্তু এখন থেকে শুধু সিম কার্ড থাকাই যথেষ্ট নয়। যদি কেউ আপনার ফোন ব্যবহার করে বড় অঙ্কের লেনদেনের চেষ্টা করে, তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত যাচাইকরণ করবে।



