To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্চ কাটিয়ে এপ্রিলে পা রাখলেই (April Bank Holiday 2026) একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জানুন কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
ছুটির তালিকা (April Bank Holiday 2026)
- এপ্রিলের শুরুতেই রয়েছে গুড ফ্রাইডে, ইস্টার (April Bank Holiday 2026) স্যাটার্ডে এবং ইস্টার সানডে। ৩ এপ্রিল গুড ফ্রাইডে উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ৪ ও ৫ এপ্রিল সপ্তাহান্তের ছুটি মিলিয়ে একটানা বিশ্রামের সুযোগ মিলছে। এছাড়া ১৪ এপ্রিল একসঙ্গে একাধিক উৎসব-বৈশাখী, আম্বেদকর জয়ন্তী, তামিল নববর্ষ ও ভিশু-বিভিন্ন রাজ্যে পালিত হবে। ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গে পালিত হবে বাংলা নববর্ষ, যা আবার ছুটির তালিকায় রয়েছে।
- এর পাশাপাশি ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত অসম ও অরুণাচল প্রদেশে বোহাগ বিহুর উৎসব চলবে। ১৯ এপ্রিল পরশুরাম জয়ন্তী, ২০ এপ্রিল বাসব জয়ন্তী এবং ২১ এপ্রিল ত্রিপুরায় গড়িয়া পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় ছুটি থাকতে পারে।
- ব্যাঙ্কের ক্ষেত্রেও এপ্রিল মাসে বেশ কিছু দিন বন্ধ থাকবে। ১ এপ্রিল বার্ষিক হিসাব বন্ধের জন্য ব্যাঙ্কে ছুটি থাকে। এছাড়া ৩ এপ্রিল গুড ফ্রাইডে, ১১ এপ্রিল দ্বিতীয় শনিবার, ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী এবং ২৫ এপ্রিল চতুর্থ শনিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তার সঙ্গে যোগ হচ্ছে মাসের চারটি রবিবারের সাপ্তাহিক ছুটি।
আরও পড়ুন: Mamata Banerjee: ৮ এপ্রিল মনোনয়ন জমা দেবেন মমতা, কালীঘাট থেকে মিছিলের প্রস্তুতি
সব মিলিয়ে এপ্রিল মাস ভ্রমণপ্রেমী ব্যাঙ্কারদের জন্য একেবারে আদর্শ সময়। অল্প পরিকল্পনা করলেই সপ্তাহান্তের সঙ্গে ছুটি মিলিয়ে ছোট্ট ট্রিপে বেরিয়ে পড়া যায়। তাই দেরি না করে ছুটির ক্যালেন্ডার দেখে ব্যাগ গুছিয়ে নিন, আর বেরিয়ে পড়ুন কাছাকাছি কোনও সুন্দর গন্তব্যে।


