Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ায় যেন একের পর এক অশনি সংকেত। অকাল মৃত্যুর ছায়া ঘনিয়ে এসেছে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে (Pranab Chatterjee)। একদিকে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার রেশ কাটতে না কাটতেই হৃদরোগে অকালে চলে গেলেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। এই পরপর দু’টি মৃত্যু যেন স্তব্ধ করে দিয়েছে গোটা টলিউডকে।

একের পর এক অকাল প্রয়াণ (Pranab Chatterjee)
বাংলা টেলিভিশন জগৎ, যাকে আমরা ভালোবেসে ‘টলিপাড়া’ বলি, সেই ইন্ডাস্ট্রিতেই হঠাৎ নেমে এসেছে গভীর শোকের ছায়া। খুব অল্প সময়ের ব্যবধানে দুই অভিনেতার মৃত্যু যেন প্রশ্ন তুলে দিচ্ছে এই অনিশ্চয়তার শেষ কোথায়? গত রবিবার তালসারিতে ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় জলে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই মর্মান্তিক ঘটনার ধাক্কা সামলাতে না সামলাতেই সামনে আসে আরও এক দুঃসংবাদ।
এক অসমাপ্ত অধ্যায় (Pranab Chatterjee)
তালসারির সমুদ্রতটে ‘ভোলেবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলছিল। সেই সময় আচমকাই দুর্ঘটনা। জলে তলিয়ে যান রাহুল। উদ্ধার করার আগেই শেষ হয়ে যায় একটি সম্ভাবনাময় জীবনের গল্প। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার দিকেও প্রশ্ন তুলে দিয়েছে।
হৃদরোগে নিভে গেল এক তরুণ প্রাণ (Pranab Chatterjee)
রাহুলের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরও এক চমকপ্রদ খবর মাত্র ৩৩ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হল প্রণব চট্টোপাধ্যায়ের। তরুণ এই অভিনেতা বাংলা ছোটপর্দার এক পরিচিত মুখ ছিলেন। ‘নেতাজী’, ‘কাদম্বিনী’, ‘তেঁতুলপাতা’-সহ একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন ইন্ডাস্ট্রিতে।
কাজ না পাওয়ার যন্ত্রণা (Pranab Chatterjee)
ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর বলছে, বেশ কিছুদিন ধরেই কাজ পাচ্ছিলেন না প্রণব। প্রযোজকদের কাছে ঘুরে বেড়িয়েছেন কাজের আশায়, কিন্তু সুযোগ আসেনি তেমনভাবে। এই অনিশ্চয়তা এবং কাজের অভাব তাঁর মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছিল বলে জানা যাচ্ছে। যদিও পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

আরও পড়ুন: Leander Paes Joins BJP: ভোটের আগেই ফুল বদল, ঘাস ফুল ছেড়ে পদ্মে যোগ লিয়েন্ডারের!
“এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না”
প্রণবের মৃত্যুতে শোকাহত সহকর্মীরাও। ঋতব্রতা দে, যিনি ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে তাঁর সঙ্গে কাজ করেছিলেন, জানান,
“খুব খারাপ লাগছে… সবটাই খুব অনিশ্চিত হয়ে যাচ্ছে। এত অল্প বয়সে এরকম হবে ভাবিনি।” এছাড়াও অলকানন্দা গুহ, দেবনাথ চট্টোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়-সহ ইন্ডাস্ট্রির অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।



