Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক (Rahul Banerjee Death) মৃত্যুর পর এবার আইনি লড়াইয়ে নামলেন তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সূত্রের খবর, স্বামীর মৃত্যুর ঘটনার পরই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই আর্টিস্ট ফোরামও পৃথকভাবে আইনি পদক্ষেপ নিতে চলেছে।
মর্মান্তিক দুর্ঘটনা (Rahul Banerjee Death)
রবিবার বিকেলে দিঘার অদূরে তালসারিতে (Rahul Banerjee Death) শ্যুটিং করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। দিনের কাজ শেষ করে কিছুটা সময়ের জন্য সমুদ্রে নামেন রাহুল। আচমকাই এক প্রবল ঢেউ তাঁকে গভীরে টেনে নিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। বিকেল সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে ঘটনাটি ঘটে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা বাঁচাতে পারেননি। তবে অন্য একটি সূত্রে দাবি, শ্যুটিং চলাকালীন নৌকায় অসাবধানতার কারণেই জলে পড়ে তলিয়ে যান অভিনেতা। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেই কারণেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

আরও পড়ুন: Rahul Arunoday Banerjee Death: রাহুল-এর মৃত্যুর পর কোন প্রশ্নগুলোর জবাব দিলেন লীনা গঙ্গোপাধ্যায়?
এই পরিস্থিতিতেই প্রিয়াঙ্কা সরকারের আইনি পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। তাঁর দাবি, শ্যুটিংয়ের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখা হোক। আর্টিস্ট ফোরামও জানিয়েছে, প্রযোজনা সংস্থা থেকে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাদের অধীনে চলতে থাকা ধারাবাহিকগুলির শ্যুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

তালসারি যেহেতু ওড়িশার অন্তর্গত, তাই সেখানকার প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রেখে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। মাত্র ৪৩ বছর বয়সে রাহুলের এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তাঁর মৃত্যু ঘিরে যে প্রশ্নগুলো উঠছে, তার উত্তর খুঁজতেই এবার আইনের দ্বারস্থ হলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।


