Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Death FIR) রহস্যজনক মৃত্যুকে ঘিরে বিতর্ক ক্রমশই ঘনীভূত হচ্ছে। সেই প্রেক্ষিতেই বড় পদক্ষেপের কথা জানাল আর্টিস্ট ফোরাম। ফোরামের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজ সংশ্লিষ্ট থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে, যাতে ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা যায়।
অভিযোগ দায়েরের সিদ্ধান্ত (Rahul Death FIR)
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তে (Rahul Death FIR) উপনীত হন ফোরামের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় ও লাবণী সরকার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উল্লেখ্য, প্রয়াত রাহুল নিজেও এই ফোরামের সদস্য ছিলেন। এর আগে, ঘটনার প্রকৃত বিবরণ জানতে প্রযোজনা সংস্থার কাছে ১ এপ্রিল একটি চিঠি পাঠিয়েছিল ফোরাম। যদিও ২ এপ্রিল তার জবাব আসে, তবু সেই উত্তর সন্তোষজনক না হওয়ায় ফের বৈঠকে বসে সংগঠন। এরপরই আইনি পরামর্শ নিয়ে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সত্যের অনুসন্ধান (Rahul Death FIR)
ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় জানান, “আমরা জানতে চাই ঠিক কী ঘটেছিল। সেই কারণেই আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “রাহুলের মৃত্যু স্বাভাবিক নয়। এত বড় দুর্ঘটনার পর সত্যিটা সামনে আসা জরুরি। তাই আমরা অভিযোগ দায়ের করতে চলেছি।”
দুর্ঘটনায় মৃত্যু
প্রসঙ্গত, গত রবিবার তালসারিতে শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুলের। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে প্রবেশ করায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনাটির সঠিক পরিস্থিতি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রযোজনা সংস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অসঙ্গতি থাকায় প্রশ্ন আরও জোরাল হয়েছে।


