Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৬ বলে ৩৫ রান করেছেন রোহিত এবং এই ম্যাচে ভাঙলেন ধোনির রেকর্ড (Rohit Sharma)।
মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জয় দিল্লির (Rohit Sharma)
আইপিএল-এ বরাবরই নজর থেকেছে রোহিত শর্মার উপর। দিল্লির বিরুদ্ধে শর্মাজি ২৬ বলে ৩৫ রান করলেন। বড় রান করতে না পারলেও তিনি ভেঙে দিলেন ধোনির রেকর্ড। আইপিএল-এর ইতিহাসে একটি প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি চোকার রেকর্ড এখন তাঁর দখলে। চক্কর হাফ সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম লেখালেন রোহিত (Rohit Sharma)।
আইপিএল-এর ইতিহাসে একটি বিপক্ষের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড করলেন দিল্লির বিরুদ্ধে ম্যাচে। দিল্লির বিরুদ্ধে ৩৮টি ম্যাচ খেলে তাঁর ছক্কার সংখ্যা ৫১টি। এর আগে ভারতীয় দলের দুই প্রাক্তন অধিনায়ক ধোনি এবং রোহিত যুগ্মভাবে শীর্ষে ছিলেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩৮ ম্যাচে ধোনির সংখ্যা ছিল ৫০টি। দিল্লির বিরুদ্ধে সেই রেকর্ড ভাঙে নতুন করে নিজের নামে রেকর্ড করে নিলেন এই ভারতীয় তারকা ওপেনার।
এই তালিকায় রয়েছেন কিং কোহলি। বিরাট রয়েছেন তিন নম্বরে। চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁর রয়েছে ৩৫টি ম্যাচে ৪৮টি ছয়। আইপিএল-এর ইতিহাসে ভারতীয় এবং বিদেশি ব্যাটার মিলিয়ে এই রেকর্ড রয়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের নামে। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৬টি ম্যাচে ৬১টি ছক্কা মেরেছেন গেইল (Rohit Sharma)।

তবে রেকর্ড করলেও ম্যাচ হাতছাড়া হলো মুম্বইয়ের। প্রথমে ব্যাট করতে নেমে ৯ রানে ফেরেন রিকেলটন। কিন্তু রোহিত সেখান থেকে খেলা ধরেন তবে তিনিও বেশি বড় রান করতে পারেননি। হার্দিক না থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্য। তিনি ৫১ রানের ইনিংস খেলেন। নামান ধীর যোগ করেন ২৮ রান। দিল্লির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুম্বই করে ১৬২ রান।

আরও পড়ুন: Pat Cummins: একটি ম্যাচও না খেলে দেশে ফিরলেন প্যাট কামিন্স
এই রান তাড়া করতে নেমে এই ম্যাচেও ব্যর্থ হলেন কেএল রাহুল। মাত্র এক রান করে ড্রেসিং রুমে ফিরতে হয় তাঁকে। পাথুম নিসঙ্কা সেখান থেকে খেলাটা ধরেন। কিন্তু তাঁকে কোনও সহায়তা করতে পারেননি নীতিশ রানা। তিনি শূন্যতে রান আউট করে ফিরে যেতে হয়। তবে লঙ্কান ক্রিকেটার ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

সমীর রিজভি ৯০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৭টি ছয়। তিনি আউট হওয়ার পর বাকি কাজটা করে দেন মিলার এবং ট্রিস্টান স্টাবস। ৬ উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি (Rohit Sharma)।


