Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রতিবেদন সুকৃতি ভট্টাচার্য: সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোয় নয়ানজুলি ভরাট! আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সন্ধ্যায় রণক্ষেত্রের চেহারা নেয় ধূপগুড়ির বিনয় সাহা মোড় এলাকা (Jalpaiguri)। দুই পক্ষের তুমুল সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড ঘটে। ঘটনায় দুই মহিলা-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

দুই পক্ষের মুখোমুখি লড়াই (Jalpaiguri)
অভিযুক্তদের দাবি, যে জায়গায় শ্রমিকরা কাজ করছিল, সেখানে এক ব্যক্তি গিয়ে মদ্যপান করছিল সেই ঘটনাকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। আহত এক মহিলা জানান, মঙ্গলবার বিকেলে প্রতিবেশী যুবক বিনয় বেআইনিভাবে তাঁর স্বামী পলাশ দাসকে ডেকে পাঠায়। তাঁর স্বামী সেখানে গেলে কয়েকজন মদ্যপ অবস্থায় তাঁর ওপর চড়াও হয়। তাঁরা বাধা দিতে গেলে তাঁদের ওপরেও হামলা চালানো হয়। লাঠি-সোটা দিয়ে মারধর করা হয়, এমনকি মহিলাদের ওপরও আক্রমণ করা হয়।
পরিকল্পিত হামলার অভিযোগ (Jalpaiguri)
মারপিট শুরু হতেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি-সোটা দিয়ে হামলায় বেশ কয়েকজন রক্তাক্ত হন। আহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

মহিলাসহ একাধিক আহত (Jalpaiguri)
ঘটনার খবর পাওয়ামাত্রই ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকা এখনও থমথমে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় কড়া পুলিশি টহল ও নজরদারি জারি রাখা হয়েছে।
আরও পড়ুন: Mission Mitra: মহাকাশ অভিযানকে মসৃন করতে ইসরোর নয়া উদ্যোগ ‘মিশন মিত্র’
“নয়ানজুলি ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও কীভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের আলোয় এই কাজ চলছিল?” এই ঘটনায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই ভরাট কাজের সঙ্গে যুক্ত ছিল এবং কেন এই সংঘর্ষের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।



