Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাহুলের মৃত্যুর পর থেকেই সরগরম (Dev) টলিপাড়া। শুটিং-এর সময় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। এর আগেও কি একই সমস্যা হয়নি? এই প্রশ্নের অকপট উত্তর দিলেন দেব।
একাধিক প্রশ্ন (Dev)
অভিনেতা-প্রযোজক দেব (Dev) বলেন, “সবার কাছে সমান সরঞ্জাম থাকে না। অনেকেই অনেককিছু নিয়ে কাজ করে। কেউ জিৎ হতে চায়, বুম্বা দা হতে চায়, গরম রক্ত তাই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে অনেক অভিনেতা। বহুরূপী করতে গিয়ে শিবুর কোমরে লেগেছিল। কোয়েলেরও লেগেছিল। বুম্বা দাও কতবার পড়েছে। অনেক অভিনেতা কাজ পাবার জন্য হ্যাঁ করে দেয়। এগুলো সেই মুহূর্তে ঘটে যায়। রাহুলের এই মৃত্যু অনেকগুলো দিক খুলে দিয়েছে। অনেক প্রশ্নকে সামনে এনেছে। এগুলোর উত্তর দেবার দরকার যাতে সকলে সুস্থভাবে শুটিং করতে পারি।”
আরও পড়ুন: Sukanya Dutta Guha: “কম্প্রোমাইজ না করলে কাজ নেই”- প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ সুকন্যার!
শিল্পীদের ‘না’ বলার জায়গা কতটা?
“ডিরেক্টর এবং অভিনেতাদের উপর, সিনেমার টিমের উপর এটা নির্ভর করে। টনিক ছবির শুটিং-এর সময় একটা রাফটিং-এর সিন্ ছিল। আমি কিন্তু পরাণ দাকে যুক্তিগুলো বলেছি, জোর করিনি। সেখানে তিনি কিন্তু না বলেননি। ওই শীতের মধ্যেও শুটিং করেছেন। এটা না হলে সিন্ টা রিয়ালিস্টিক হত না। ঐসময় যদি কোনও দুর্ঘটনা হত, সব অভিযোগ আমার উপর আসতো। পরাণ দা হ্যাঁ বলেছিলো বলেই শুটিংটা হয়েছিল। একটা কাজ করলে টিমের মধ্যে বন্ডিং থাকতে হয়। এর মধ্যে যদি কোনও দুর্ঘটনা ঘটে, সেটা ব্যাড লাক ছাড়া কিছু না। রাহুলের বিষয়টায় আমি এটা বলছি না।”


