Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অনলাইন জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)। এক আলোচনা পত্রে কেন্দ্রীয় ব্যাঙ্ক প্রস্তাব দিয়েছে, ১০,০০০ টাকার বেশি ডিজিটাল ট্রান্সফারে এক ঘণ্টার বিলম্ব চালু করা হতে পারে(RBI UPI)। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুরক্ষা এবং সন্দেহজনক অ্যাকাউন্টে কড়া নজরদারির কথাও বলা হয়েছে।
বড় ডিজিটাল ট্রান্সফারে ১ ঘণ্টার বিলম্ব (RBI UPI)
প্রস্তাব অনুযায়ী, ইউপিআই সহ অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফারে টাকা সঙ্গে সঙ্গে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলেও তা এক ঘণ্টা পরে প্রাপকের কাছে পৌঁছাবে। এই সময়ের মধ্যে ব্যবহারকারী ভুল বুঝতে পারলে লেনদেন বাতিল করতে পারবেন। একইসঙ্গে ব্যাংকগুলি এই সময়ে লেনদেনের উপর নজরদারি চালাবে এবং সন্দেহজনক কিছু ধরা পড়লে গ্রাহককে সতর্কবার্তা পাঠাবে।
অতিরিক্ত সুরক্ষা প্রস্তাব
প্রবীণ ও বিশেষভাবে সক্ষম গ্রাহকদের জন্য অতিরিক্ত সুরক্ষা প্রস্তাব করা হয়েছে। ৭০ বছর বা তার বেশি বয়সী এবং প্রতিবন্ধী গ্রাহকদের ৫০,০০০ টাকার বেশি লেনদেনে ‘বিশ্বস্ত ব্যক্তি’র অনুমোদন লাগতে পারে। তবে নির্দিষ্ট সময় পর তারা চাইলে এই সুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন।
‘কিল সুইচ’ চালুর ভাবনা
গ্রাহকদের আরও নিয়ন্ত্রণ দিতে ‘কিল সুইচ’ চালুর কথাও ভাবা হচ্ছে, যার মাধ্যমে সন্দেহজনক পরিস্থিতিতে সব ডিজিটাল লেনদেন সঙ্গে সঙ্গে বন্ধ করা যাবে। পুনরায় চালু করতে কড়া যাচাই প্রক্রিয়া থাকবে।
সন্দেহজনক অ্যাকাউন্টে কড়া নজরদারি (RBI UPI)
এছাড়া, যে সব অ্যাকাউন্টে অস্বাভাবিক পরিমাণ টাকা জমা পড়ে, সেগুলোর উপর কড়া নজরদারি করা হবে। প্রয়োজনে অতিরিক্ত যাচাই না হওয়া পর্যন্ত টাকা আটকে রাখা হতে পারে।
আরও পড়ুন: Khawaja Asif Post: পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যে চরম বিতর্ক: ইজরায়েলের আপত্তিতে পোস্ট ডিলিট
নিরাপত্তার ভারসাম্য রাখতেই পদক্ষেপ (RBI UPI)
তবে দৈনন্দিন লেনদেন যেমন মার্চেন্ট পেমেন্ট, EMI বা সাবস্ক্রিপশন ই বিলম্বের বাইরে থাকবে। RBI জানিয়েছে, দ্রুততার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ। জনমত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



