Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিয়ের পর প্রথম জন্মদিন। ৫ এপ্রিল ৩০তম জন্মদিন রশ্মিকা মন্দানা উদযাপন করলেন একেবারে ঘনিষ্ঠ পরিসরে, প্রিয়জনদের সঙ্গে। অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে জাঁকজমকপূর্ণ বিয়ের পর দম্পতি প্রথমবার রশ্মিকার নিজের শহর কুর্গে ফিরলেন। তাই স্বাভাবিকভাবেই এবারের জন্মদিন হয়ে উঠেছিল আরও বিশেষ, আরও আবেগঘন(Rashmika Bunglow)।
বাবার উপহার বাংলো (Rashmika Bunglow)
এই উদযাপনের মধ্যেই রশ্মিকার বাবা মদন মন্দানা তাঁকে এক চমকপ্রদ উপহার দেন কুর্গের বিরাজপেটের কাছে একটি সুন্দর বাংলো, যার নাম রাখা হয়েছে “Serenity”। এই বাড়িটি শুধু বিলাসবহুল সম্পত্তি নয়, বরং রশ্মিকার জন্য এক শান্তির ঠিকানা, যেখানে ব্যস্ত জীবনের ফাঁকে তিনি বিশ্রাম নিতে পারবেন।

‘একটু আলাদা’ জন্মদিন
ইনস্টাগ্রামে রশ্মিকা তাঁর জন্মদিনের কিছু ছবি শেয়ার করে লেখেন, “এবারের ৩০তম জন্মদিনটা একটু আলাদা ছিল।” তিনি জানান, অনেকদিন পর তিনি নিজের শহরে ফিরেছেন, ছোটবেলার মন্দিরে গিয়েছেন, এমনকি সময়ের অভাবে স্কুলে ঢুকতে না পারলেও বাইরে থেকে দেখে শৈশবের স্মৃতি রোমন্থন করেছেন।

পরিবারের সঙ্গে কেক কাটলেন
পরিবারের সঙ্গে কেক কেটে তিনি বলেন, “যারা আমার জীবনের কারণ, তাদের সঙ্গে এই দিনটা কাটাতে পেরে আমি কৃতজ্ঞ।” এছাড়া, বিয়েতে উপস্থিত থাকতে না পারা আত্মীয়দের জন্য একটি ছোট ডিনারের আয়োজনও করেছিলেন তিনি।

ব্যক্তিগত সংবর্ধনার আয়োজন (Rashmika Bunglow)
রশ্মিকা ও বিজয় শ্রী ইগুথাপ্পা মন্দিরে পুজো দেন এবং ৫ ও ৬ এপ্রিল একটি ব্যক্তিগত সংবর্ধনার আয়োজন করেন, যেখানে কোডাভা ঐতিহ্য মেনে অনুষ্ঠান হয়। রাশ্মিকা ঐতিহ্যবাহী পোশাকে সেজে নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: Nasik Arrest: বহুজাতিক সংস্থায় যৌন হেনস্থার অভিযোগ, ৭ মহিলা পুলিশের হাতে অভিযুক্তরা ধৃত
রশ্মিকার জীবনে স্মরণীয় অধ্যায় (Rashmika Bunglow)
পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে মিষ্টি বিতরণ এবং মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি ঘোষণা করা হয়, যা এই উদযাপনকে আরও অর্থবহ করে তোলে। সব মিলিয়ে, এই জন্মদিন রশ্মিকার জীবনে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।



