Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের বাগেরহাটে এক (Crocodile Attack Dog) দিঘিতে এক মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, দিঘির ঘাটে আটকে থাকা একটি কুকুর ধীরে ধীরে কুমিরের মুখে পড়ে যায়। ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন উঠতেই তদন্তে নেমেছে প্রশাসন।
তদন্ত কমিটি গঠন (Crocodile Attack Dog)
জেলা ও স্থানীয় প্রশাসনের তরফে একটি (Crocodile Attack Dog) তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কুকুরটি ঘাটের পিচ্ছিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারেনি। ঠিক সেই সময় দিঘিতে থাকা কুমিরটি তার দিকে এগিয়ে আসে। উপস্থিত মানুষজন ঘটনাটি প্রত্যক্ষ করলেও কুমিরের ভয়েই কেউ এগিয়ে গিয়ে উদ্ধার করতে পারেননি বলে দাবি স্থানীয়দের।
সোশ্যাল মিডিয়ায় নানা অভিযোগ (Crocodile Attack Dog)
ভিডিও প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় নানা অভিযোগ উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, কুকুরটির পা আগে থেকেই ভাঙা ছিল বা তাকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এমন কোনও অভিযোগের প্রমাণ এখনও মেলেনি।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনাটির আগে কুকুরটি কয়েকজনকে কামড়েছিল, যার জেরে তাকে তাড়ানোর সময় আঘাত লাগে। আহত অবস্থাতেই সে দিঘির ঘাটে গিয়ে পড়ে এবং সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: Asha Bhosle: ফুসফুসে সংক্রমণের জের, আচমকা অসুস্থ আশা ভোঁসলে!
উল্লেখ্য, ঐতিহাসিক এই মাজার চত্বরে বহু বছর ধরেই কুমির রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অনেক দর্শনার্থী এখানে প্রাণী উৎসর্গও করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে প্রাণী সুরক্ষা ও জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তদন্তের রিপোর্ট সামনে এলেই পুরো ঘটনার স্পষ্ট চিত্র জানা যাবে।


