Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বৌ হারালে বৌ পাওয়া যায় রে…” সত্যিই কি বৌ হারালে বৌ পাওয়া যায়? (Thailand Army) এই প্রশ্ন কিন্তু শুধু বাংলা বা ভারতেই সীমাবদ্ধ নয়। সুদূর থাইল্যান্ড-এও নাকি একই গল্প শোনা যাচ্ছে। আর সেই গল্পকেই হাতিয়ার করে এক অভিনব প্রচার চালিয়েছে রয়্যাল থাই আর্মি। তাঁদের বিজ্ঞাপনে সরাসরি বার্তা-দাম্পত্যে ক্লান্ত? তাহলে সেনাবাহিনীতে যোগ দিন! এই অদ্ভুত ও রসিক আবেদন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জুগিয়েছে।
স্বেচ্ছায় সেনা যোগ (Thailand Army)
তবে এই হাসির আড়ালে লুকিয়ে রয়েছে (Thailand Army) অন্য বাস্তব। থাইল্যান্ডে নির্দিষ্ট বয়স পেরোলেই তরুণদের সেনায় যোগ দেওয়ার সুযোগ থাকে-কখনও স্বেচ্ছায়, কখনও লটারির মাধ্যমে। স্বেচ্ছাসেবীরা তুলনামূলক কম সময়ের জন্য যোগ দিতে পারেন, কিন্তু লটারিতে নাম উঠলে নির্দিষ্ট সময়ের জন্য যোগ দেওয়া বাধ্যতামূলক। ফলে অনেকেই অনিশ্চয়তার বদলে স্বেচ্ছায় সেনায় যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: Dilip Ghosh: বাংলায় বুলডোজার চলবে, ভোটের মুখে হুঁশিয়ারি দিলীপের!
নিরাপদ পথ
এর পেছনে বড় কারণ অর্থনীতি। দেশে কর্মসংস্থানের অভাব, কম বেতন এবং গ্রাম-শহরের বৈষম্য তরুণদের সামনে সীমিত বিকল্প রেখে দিচ্ছে। সেনাবাহিনীতে যোগ দিলে নির্দিষ্ট বেতন, থাকা-খাওয়ার নিশ্চয়তা-সব মিলিয়ে তা অনেকের কাছে নিরাপদ পথ হয়ে উঠছে। তবে সমালোচকদের মতে, দাম্পত্যের জটিলতা বা সম্পর্কের টানাপড়েনকে এভাবে হালকাভাবে ব্যবহার করা ঠিক নয়। সংসার কোনও যুদ্ধক্ষেত্র নয়, আবার সম্পূর্ণ শান্তির জায়গাও নয়। ছোটখাটো অভিমান, ঝগড়া, ভালোবাসা-এসব নিয়েই তো সম্পর্কের গভীরতা তৈরি হয়।


