Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ(Vote Dry Day)।
নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা (Vote Dry Day)
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি হল কড়া নির্দেশিকা। ভোটের দিন এবং তার আগে রাজ্যে মদ্যপান ও বিক্রি নিষিদ্ধ বা ‘ড্রাই-ডে’ ঘোষণা করল কমিশন।
মাদক বা মদ বিক্রি বা বিতরণ নয়
২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫সি ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের শেষ ৪৮ ঘণ্টা কোনও ধরণের মাদক বা মদ বিক্রি বা বিতরণ করা যাবে না।
মদের দোকান ও পানশালা বন্ধ
নিয়ম অনুযায়ী, ২৩ এপ্রিলের ভোটের জন্য ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকেই সংশ্লিষ্ট এলাকায় সমস্ত মদের দোকান ও পানশালা বন্ধ থাকবে। একইভাবে ২৯শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া ৪ঠা মে ভোট গণনার দিনটিকেও রাজ্যজুড়ে ‘ড্রাই-ডে’ হিসেবে ঘোষণা করেছে কমিশন।
হোটেল বা লাইসেন্সপ্রাপ্ত ক্লাবেও নিষেধাজ্ঞা (Vote Dry Day)
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, কোনও হোটেল, রেস্তোরাঁ, ক্লাব বা দোকান থেকে মদ কেনা বা পরিবেশন করা যাবে না। এমনকি স্টার হোটেল বা ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত ক্লাবগুলিও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। অবৈধভাবে মদ মজুত রুখতে আবগারি দপ্তর ও পুলিশ প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Double Checking: ভোটের দিন বুথে ‘ডবল চেকিং’! জাল ভোট রুখতে কমিশনের কড়া নির্দেশ
মদ মজুত থাকলে আইনানুগ ব্যবস্থা (Vote Dry Day)
লাইসেন্সহীন জায়গায় মদ মজুত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। নির্বাচন কমিশনের এই কড়া পদক্ষেপের ফলে ভোট চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল



