Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাটের কারণে ক্রিকেটে আগ্রহ এবং ভারত সফরের ইচ্ছা প্রকাশ জকোভিচের (Virat Kohli)।
কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য জকোভিচের (Virat Kohli)
ভারতের মত সার্বিয়ায় ক্রিকেট অতটা জনপ্রিয় নয়। সেখানে টেনিস তারকা নোভাক জকোভিচ বিশ্ব ক্রীড়া জগতে তারকা। কিন্তু তিনি ক্রিকেটের সঙ্গে পরিচিত হন কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির মাধ্যমে। ক্রিকেটের ২২ গজ পেরিয়ে ক্রীড়া বিশ্বে কোহলি যে বিরাট নাম সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র ক্রিকেটীয় দক্ষতা নয় নিজের ফিটনেসের কারণেও বিশ্বে আলাদা করে সম্মান অর্জন করেছেন কোহলি (Virat Kohli)।
তবে বিরাটের খেলা দেখতে কোনওদিন মাঠে দেখা যায়নি এই সার্বিয়ান তারকাকে আবার জোকারের খেলা দেখতেও দেখাযায়নি বিরাটকে। কিন্তু এই দুই কিংবদন্তির মধ্যে যোগাযোগ স্থাপন করেছে সোশ্যাল মিডিয়া। ভক্তদের মুগ্ধ করেছে। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জোকার বলেন কোহলির কারণেই তিনি ক্রিকেট দেখা শুরু করেন। এই ভাবেই দুই তারকা বন্ধু হয়ে ওঠে।

জকোভিচ বলেন, ‘বিরাট ভাল বন্ধু এবং এমন একজন যাকে আমি অবশ্যই সম্মান ও শ্রদ্ধা করি। সত্যি বলতে, বিরাটের জন্য আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে আমি ক্রিকেট অনুসরণ করতাম না, কিন্তু ওর মাধ্যমে আমি এই খেলাটির প্রতি আগ্রহী হই। আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। আশা রাখি যদি ভারতে আসি, অবশ্য যদি বলতে চাই না, বরং যখন আমি ভারতে আসব, তখন আশা করি বিরাটও আমার সঙ্গে দেখা করবে। আমরা একটু টেনিস, একটু ক্রিকেট খেলতে পারি, মজা করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক অনুভূতি ছড়িয়ে দিতে পারি।’
আরও পড়ুন: EC Bike Ban: নির্বাচনের আগে কড়া দাওয়াই কমিশনের: রাজ্যে বাইক র্যালি ও চলাচলে একগুচ্ছ বিধিনিষেধ
ভারতের জন্য জকোভিচের বার্তা জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি ভারত এবং এখানকার ভক্তদের প্রশংসা করে আসছেন। তিনি শীঘ্রই ভারত সফরের ইচ্ছে প্রকাশ করেন (Virat Kohli)।
জকোভিচ বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য ভারতীয়দের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, তার জন্য ভালবাসা, সম্মান এবং কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ভারতীয় ভক্তের সঙ্গে আমি দেখা করেছি। খুব শীঘ্রই ভারতে দেখা হবে, কারণ আমার যাওয়া দরকার। গত কয়েক বছর ধরে ভারতে যাওয়ার একটা টান অনুভব করছি। কোনও ইভেন্ট আয়োজন করতে, ম্যাচ খেলতে বা কোনও কারণে আমি ভারতে যাব বলেই আশা রাখি। ভারতের মানুষদের সঙ্গে একাত্মতা অনুভব করি (Virat Kohli)।’


