Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে ছিটকে গেলেন আইপিএল-এর পুরো টুর্নামেন্ট থেকে (Ayush Mhatre)।
চেন্নাই এখন ঘোর বিপদে (Ayush Mhatre)
চোট সারিয়ে এখনও দলে ফেরেননি ধোনি। কদিন আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের অভিজ্ঞ বোলার খলিল আহমেদ। এবার আবারও ধাক্কা খেল চেন্নাই। এবার কার্যত বড়সড় বিপাকে পড়ল সিএসকে। আইপিএল থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার আয়ুষ মাত্রে। হায়দরাবাদের বিরুদ্ধে ১৮ এপ্রিল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন আয়ুষ। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল তাঁকে নিয়ে এবারসেই আশঙ্কাই সত্যি হল। চোট সারিয়ে তাঁর ফিরতে অন্তত ৬-১২ সপ্তাহ সময় লাগবে। ফলে আইপিএল-এর বাকি ম্যাচ আর খেলা হবে না তাঁর (Ayush Mhatre)।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে। একটি পোস্টে তাঁরা জানায়, ‘বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইপিএল 2026 থেকে ছিটকে গিয়েছে আয়ুষ মাত্রে। ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ব্যাটিংয়ের সময়ে এই চোট পেয়েছিলেন তিনি। অন্তত ৬-১২ সপ্তাহ সময় লাগবে চোট সারিয়ে ও রিহ্যাব করে ক্রিকেটে ফিরতে। আয়ুষের দ্রুত সুস্থতা কামনা করি আমরা।’ আয়ুষের অভাব যে চেন্নাইকে ফাঁপরে পড়তে হবে তা আগেই জানিয়েছিলেন ব্যাটিং কোচ মাইক হাসি। সেটাই সত্যি হলো অবশেষে।

এই ঘটনা ঘটে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ১৯৫ রান তাড়া করার সময় চতুর্থ ওভারে ঘটে এই ঘটনা। রান নেওয়ার জন্য দৌড়ের সময় সমস্যায় পড়েন আয়ুষ। সেই সময়েই মাটিতে বসে পড়েন তিনি। তবে চলতি আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে ভাল ছন্দে ছিলেন আয়ুষ। ব্যাটিং টপ অর্ডারের বড় ভরসা ছিলেন তিনি। ২০১ রান করেন ১৭৮ স্ট্রাইক রেটে। এর মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি (Ayush Mhatre)।


