Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে এখন প্রোটিন সাপ্লিমেন্টের বাজার দ্রুত বাড়ছে। ২০২৪ সালে এই বাজারের মূল্য ছিল ৭,৪০০ কোটিরও বেশি, যা ২০৩৩ সালের মধ্যে প্রায় দ্বিগুণ হতে পারে। জিম সংস্কৃতি, সোশ্যাল মিডিয়ার ফিটনেস ট্রেন্ড এবং তরুণদের শরীরচর্চার ঝোঁক এই বৃদ্ধির বড় কারণ। কিন্তু প্রোটিনের গল্প ভারতে নতুন নয়। বহু আগে থেকেই ভারতীয় খাবারে ছিল উচ্চ প্রোটিনসমৃদ্ধ নানান উপাদান(Indian Protein Food)।
পনির (Indian Protein Food)
ভারতীয় নিরামিষ রান্নায় পনির দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম পনিরে প্রায় ১৮ গ্রাম প্রোটিন থাকে। এতে থাকা কেসিন প্রোটিন ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। তরকারি, পরোটা বা স্ন্যাকস সব ক্ষেত্রেই পনির জনপ্রিয়।
দই
দই শুধু স্বাদের জন্য নয়, পুষ্টির দিক থেকেও গুরুত্বপূর্ণ। এতে প্রোটিনের পাশাপাশি থাকে প্রোবায়োটিক, যা হজমে সাহায্য করে। গরমের দিনে এক গ্লাস ঘোল বা ছাছ শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পুষ্টিও জোগায়।
ছাতু
বিহারের ঐতিহ্যবাহী ছাতু এখন আবার জনপ্রিয় হয়ে উঠছে। ভাজা ছোলা থেকে তৈরি এই খাবারে প্রতি ১০০ গ্রামে প্রায় ২০-২৬ গ্রাম প্রোটিন থাকে। শ্রমজীবী মানুষের শক্তির উৎস ছিল ছাতু, কারণ এটি সহজে বহনযোগ্য ও কম খরচের।
ছোলা (Indian Protein Food)
ভাজা ছোলা বা গোটা ছোলা ভারতীয়দের বহু পুরনো স্ন্যাকস। কম খরচে পেট ভরানোর পাশাপাশি এটি শরীরকে প্রয়োজনীয় প্রোটিন দেয়।
আরও পড়ুন: Australia Disease: অস্ট্রেলিয়ায় ফিরছে পুরনো সংক্রামক রোগ, বাড়ছে উদ্বেগ
চিনাবাদাম (Indian Protein Food)
চিনাবাদাম ভারতীয় খাদ্যাভ্যাসে বহুদিনের সঙ্গী। এতে প্রোটিনের সঙ্গে স্বাস্থ্যকর ফ্যাটও থাকে। ট্রেনযাত্রা থেকে টিফিন সর্বত্রই এটি জনপ্রিয়। আজকের প্রোটিন শেকের যুগে এই দেশীয় খাবারগুলোই মনে করিয়ে দেয়, ভারতীয় রান্নাঘর বহু আগেই ‘হাই প্রোটিন ডায়েট’-এর পথ দেখিয়েছিল।



