Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: স্থানীয় সূত্রের খবর, পানাগড়ের বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন একটি গ্যারেজের সামনে (Panagarh)। লম্বা পাইপের মাধ্যমে ৩৬০ ডিগ্রী ঘুরে ভিডিও তুলতে সক্ষম একটি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা দেখতে পায় স্থানীয় কাঁকসা থানার পুলিশ। এরপর সেই ঘটনার তদন্তে নেমে। গ্যারেজের মালিক পানাগড় রেলপারের বাসিন্দা মুন্না পন্ডিত এবং সিসিটিভি ক্যামেরা বসানোর মিস্ত্রি। পানাগর বাজারের বাসিন্দ সন্দীপ দুবে কে গ্রেফতার করে।

প্রণব কুমার জানান (Panagarh)
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত সিপি প্রণব কুমার। ঘটনার তদন্তে এদিন ছুটে আসেন কাঁকসা থানায়। এরপর দীর্ঘক্ষণ ধৃত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানাতে গিয়ে বলেন। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের পানাগড় বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন ব্যবসায়ীদের মধ্যে। দুর্গাপুরের পানাগড়ের বায়ুসেনা ঘাটির ভিতরের গতিবিধি দেখতে! সিসি টিভি ক্যামেরা লাগানোর অভিযোগে গ্রেপ্তার ২ জন
আরও পড়ুন: Monsoon arrives in Bengal: উত্তর ও দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

গ্রেপ্তার ২ জন (Panagarh)
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে কাঁকসার বেসরকারি মানকর কলেজের ছাত্র হাবিবুল্লাহ কে। আনসারুল্লাহ বাংলার সঙ্গে জোগ সাজস রাখার জন্য গ্রেফতার করেছিল এসটিএফ। পাশাপাশি, পানাগরের বাসিন্দা মুন্না রাজতকে মেমারি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে এলাকার সামরিক তথ্য পাচারের অভিযোগে। এখন দেখার, পানাগড় বায়ু সেনা ঘাঁটির সামনে সিসি টিভি ক্যামেরা লাগানোর অভিযোগে ধৃত ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর কি তথ্য উঠে আসে।



