Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। এই উপলক্ষে ফোর্বস প্রকাশ করেছে আমেরিকার ২৫০ জন সেরা জীবিত অভিবাসীর তালিকা। অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি, সমাজ ও জনজীবনে অসামান্য অবদানের জন্য এই ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে(Forbes Immigrant)।
আমেরিকা সেরায় ২৭ অভিবাসী ভারতীয় (Forbes Immigrant)
তালিকায় ২৭ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির নাম রয়েছে, যা আমেরিকায় ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে। এই তালিকায় স্থান পেয়েছেন ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, বিনিয়োগকারী, সমাজসেবী এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা।
প্রযুক্তি জগতের বেশ কয়েকজন পরিচিত ভারতীয় বংশোদ্ভূত নেতা তালিকায় রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, মাইক্রনের সিইও সঞ্জয় মেহরোত্রা, সাইবার নিরাপত্তা উদ্যোক্তা জয় চৌধুরী, ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলা এবং বিনিয়োগকারী নাভাল রবিকান্ত।
এছাড়া ২০১৯ সালে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সাবেক পেপসিকো প্রধান ইন্দ্রা নুয়ি, টেলিভিশন সঞ্চালক ও লেখক পদ্মা লক্ষ্মী এবং সমাজসেবী নীরজা শেঠি-ও এই তালিকায় জায়গা পেয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূতদের শক্তিশালী উপস্থিতি প্রযুক্তি ও ব্যবসা খাতে বিশেষভাবে চোখে পড়েছে। তালিকায় রয়েছেন আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণ, অ্যাডোবির সিইও শান্তনু নারায়েন, প্রযুক্তি নির্বাহী নিখেশ অরোরা, কনফ্লুয়েন্টের সহ-প্রতিষ্ঠাতা নেহা নারখেড়ে এবং গুগলের প্রাথমিক বিনিয়োগকারীদের একজন রাম শ্রীরাম।
ফোর্বসের মতে, অভিবাসীরা দীর্ঘদিন ধরে আমেরিকার অর্থনৈতিক উন্নয়ন, উদ্ভাবন এবং সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রযুক্তি, বিজ্ঞান, রাজনীতি, শিল্পকলা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্র থেকে ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে(Forbes Immigrant)।
আরও পড়ুন: AI Flight: এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা: বিচার বিভাগীয় তদন্তের দাবি পাইলটদের, রিপোর্ট নিয়ে প্রশ্ন
সামগ্রিক তালিকার শীর্ষ পাঁচ অভিবাসীর মধ্যে রয়েছেন সাবেক ক্যালিফোর্নিয়া গভর্নর ও অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার, টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক, গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং মিডিয়া উদ্যোক্তা রুপার্ট মারডক(Forbes Immigrant)। অভিবাসন নিয়ে জারি রাজনৈতিক বিতর্কের মধ্যেই প্রকাশিত এই তালিকা আমেরিকা গঠনে অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি নতুন করে সামনে এনেছে।



