Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মহারাষ্ট্রজুড়ে টানা ভারী বৃষ্টিতে জনজীবন কার্যত বিপর্যস্ত। সোমবার থানে জেলার ভিওয়ান্ডি ও আশপাশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে ওঠে বাসিন্দাদের জন্য। সবচেয়ে বড় বিপদ তৈরি হয় জলঢাকা গভীর গর্তগুলোকে ঘিরে। রাস্তার গর্তগুলো জলের নিচে ঢেকে যাওয়ায় বহু গাড়ি ভারসাম্য হারিয়ে মাঝরাস্তায় আটকে পড়ে, বাড়তে থাকে দুর্ঘটনার আশঙ্কা(Spider Man Help)।
নজর কাড়লেন স্পাইডার ম্যান (Spider Man Help)
এই কঠিন পরিস্থিতিতেই নজর কাড়েন স্থানীয় যুবক শাদাব মোমিন। তিনি স্পাইডারম্যানের পোশাক পরে রাস্তায় নেমে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বিপজ্জনক জলমগ্ন রাস্তা পার হতে তিনি মোটরচালক, পথচারী ও যাত্রীদের নিরাপদে পথ দেখিয়ে দেন। ছোট ছোট শিশুদের কাঁধে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন। তাঁর এই মানবিক উদ্যোগে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা তাঁকে আদর করে ‘ভিওয়ান্ডির স্পাইডারম্যান’ নামে ডাকতে শুরু করেছেন।
শুধু থানে নয়, প্রবল বর্ষণে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলাবদ্ধতা ও বন্যাসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পালঘর জেলায় সোমবার বন্যার জলে একটি গাড়ি আটকে পড়ে। ওই গাড়িতে একজন অসুস্থ রোগী-সহ মোট তিনজন ছিলেন। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে আশপাশের গ্রামের বাসিন্দারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে নামেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রায় আট থেকে দশজন গ্রামবাসী দড়ির সাহায্যে গাড়িটিকে টেনে নিরাপদ স্থানে নিয়ে আসছেন। পরে ওই রোগীকে একটি অ্যাম্বুল্যান্সে তুলে বিকল্প রাস্তা দিয়ে হাসপাতালে পাঠানো হয়(Spider Man Help)।
আরও পড়ুন: Microsoft Lay Off: বিপুল বিনিয়োগের চাপ, প্রায় ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
প্রবল বর্ষণের জেরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় এখনও দুর্ভোগ অব্যাহত। প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে(Spider Man Help)। এরই মধ্যে শাদাব মোমিনের মানবিক উদ্যোগ প্রমাণ করেছে, দুর্যোগের সময় একজন সাধারণ মানুষের সাহস ও সহানুভূতিই অনেকের কাছে সত্যিকারের সুপারহিরো হয়ে উঠতে পারে।



