Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ নস্কর, নিউটাউন: বারুইপুরে নাবালিকার (Dilip Ghosh BJP) ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। এই আবহে সোমবার পথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতাকে কটাক্ষ দিলীপের (Dilip Ghosh BJP)
এই সম্পর্কে বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ (Dilip Ghosh BJP) বলেন, “বাংলায় গত ১৫ বছরে খুন ধর্ষনের রেকর্ড ব্রেক হয়েছে। কোনো তৃণমূল নেতাকে কোনো নির্যাতিতার বাড়ি যেতে দেখিনি। উল্টে পুলিশ চেষ্টা করেছে যাতে তখন বিরোধী দল তাদের বাড়িতে না যায়। তমান্নার বাড়িতে কে গেছে? কে তাকে ন্যায় বিচার দিয়েছে? তার মাকে কে সান্ত্বনা দিয়েছে? আমাদের সরকার কাউকে বারুইপুর যেতে বাধা দেয়নি। ওরা ভূতের মতো গতকাল গেছিল। তোমাদের আটকাবে কে? রাস্তায় একটা কুকুরও ওদের দেখতে আসেনা। মানুষ বারুইপুরে কাল ডিম মারেনি ওদের ভাগ্য ভালো।”
দোষীদের হুঁশিয়ারি (Dilip Ghosh BJP)
তিনি আরও বলেন, “সাবধানে যান। আমরা হাত নষ্ট করব কেন তোমাদের আটকে? তোমাদের মানুষ আটকে দেবে। অতএব ফালতু ডায়লগবাজি বন্ধ করুন। আপনারা বাংলাকে খুন ধর্ষনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। সারা বিশ্বে বাংলার বদনাম করেছিলেন আপনারা। মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন কি করা উচিৎ। যারা দোষী তাদের মাটি খুঁড়ে বের করব। নিঃসন্দেহে বারুইপুরের ঘটনা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয়। কিভাবে বদমাইশি বন্ধ করতে হয় আমরা জানি। যেসমস্ত নেতারা বারুইপুরে ছবি তুলতে গেছেন তারা শুনে রাখুন ড্রামা করে কোনো লাভ হবে না।
অভিষেককেও নিলেন এক হাত
অন্যদিকে আচমকা নির্যাতিতার মায়ের ছবি প্রকাশ্যে এনে ফেলার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে। এই সম্পর্কে তিনি বলেন, “এরা কোনোদিন নিয়ম কানুন মানেনি। অভিষেক ব্যানার্জির ডায়মন্ড হারবারে একের পর এক দুর্নীতি এবং নির্যাতনের ছবি সামনে আসছে। উনি কোনোদিন কারুর কথা শুনেছেন ওখানে? একটা স্টেটমেন্ট দিয়েছেন? একবারও নিন্দা করেছেন? আজ সময় খারাপ যাচ্ছে তাই ভালো হওয়ার চেষ্টা করছেন। লাভ হবে না।”


