Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এবং নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (NPCIL) সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং। কুদনকুলাম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ডেটা সুরক্ষা এবং ইসরো বিজ্ঞানীদের চাকরি ছাড়ার নিয়ম কঠোর করা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তিনি(ISRO Science Minister)।
ইসরোর নিয়মে কড়াকড়ি কেন? (ISRO Science Minister)
সম্প্রতি ইসরো তার ‘গ্রুপ এ’ বিজ্ঞানীদের (বিশেষ করে যারা গগনযান বা অন্যান্য গুরুত্বপূর্ণ মিশনে যুক্ত) পদত্যাগ ও স্বেচ্ছাবসর গ্রহণের নিয়মে কড়াকড়ি করেছে। এই নির্দেশিকাকে ঘিরে জল্পনা ছড়াতেই মন্ত্রী জানান, এর পেছনে কোনো বিতর্ক নেই। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও পরিণত করতেই এই পদক্ষেপ। তাঁর কথায়, “অনেকে চলে যান, অনেকে আবার আসেন। ইসরোতে দলগত কাজের একটি ধারাবাহিকতা থাকে।”
তিনি আরও মনে করিয়ে দেন যে, প্রাক্তন ইসরো প্রধান এস সোমনাথের অবসরের পরও ‘গগনযান’ মিশন থেমে নেই। কারণ ইসরোর কর্মসংস্কৃতিতে প্রাক্তন ও অবসরপ্রাপ্ত বিজ্ঞানীরাও সমানভাবে যুক্ত থাকেন। প্রসঙ্গত, প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি মহাকাশ স্টার্ট-আপ ‘অগ্নিকুল কসমস’-এ একজন পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন।
কুদনকুলাম পরমাণু কেন্দ্রে কি ডেটা চুরি হয়েছে?(ISRO Science Minister)
তামিলনাড়ুর কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (KKNPP) কোনো সংবেদনশীল তথ্য চুরি বা ডেটা ব্রিচ হয়নি বলে আগেই জানিয়েছিল NPCIL। এই প্রসঙ্গে জিতেন্দ্র সিং বলেন, কুডানকুলামে আদতে কোনো সাইবার ব্রিচ ঘটেনি। তাই কোনো তদন্ত বা পর্যালোচনার প্রয়োজন নেই।
আরও পড়ুন: Puri Rathyatra: পুরী রথযাত্রায় হুড়োহুড়ি, অসুস্থ অন্তত ২০০: উৎসবের মাঝে বড় বিপর্যয়
বর্তমানে কুডানকুলামে ১,০০০ মেগাওয়াটের দুটি রাশিয়ান নকশার চুল্লি চালু রয়েছে এবং আরও চারটি নির্মাণাধীন। সমস্ত ইউনিট তৈরি হয়ে গেলে ৬,০০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রটি ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ পার্ক হয়ে উঠবে(ISRO Science Minister)। বর্তমানে NPCIL এবং ‘সার্ট-ইন’ (CERT-In) পুরো বিষয়টি খতিয়ে দেখছে।



