Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (EIMPA)-এর বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ২২ মে রতন সাহাকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও, পরবর্তীতে একাধিক সদস্যের পদত্যাগের ফলে সংগঠনের কার্যক্রম নতুন করে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দেয়।
পূর্ণাঙ্গ কমিটি গঠন (EIMPA)
বৈঠকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত (EIMPA) হয়, পূর্বের সাব-কমিটিগুলির পরিবর্তে একটি কার্যকর ও সক্রিয় ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। প্রথম ধাপে ১২ সদস্যের একটি কমিটি তৈরি করার রূপরেখা গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে ৬ জন সদস্যকে নির্বাচন করা হবে এবং তাঁদের মাধ্যমে আরও ৬ জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবগঠিত কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পান অঞ্জন বসু। কো-কনভেনর হিসেবে নির্বাচিত হন মিনা, সেঠি মণ্ডল এবং শ্যামল দত্ত। এছাড়া সদস্য হিসেবে অভিজিৎ চ্যাটার্জি, হরি রত্ন, সৈকত ঘটক, দেবাশীষ ঘোষ, প্রসেনজিৎ ঘোরাই এবং মৃত্যুঞ্জয় রায়ের নাম অনুমোদিত হয়েছে।
আরও পড়ুন: New Zealand Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড, সুনামি সতর্কতায় উপকূলজুড়ে আতঙ্ক
বৈঠকে স্পষ্ট জানানো হয়, অন্তর্বর্তীকালীন এই কমিটি ইম্পার ব্যাংক অ্যাকাউন্ট বা স্থাবর-অস্থাবর সম্পদের উপর কোনও প্রশাসনিক হস্তক্ষেপ করবে না। নিয়ম মেনে নির্বাচন সম্পন্ন হয়ে নতুন সভাপতি দায়িত্ব গ্রহণের পরই সেই সমস্ত দায়িত্ব হস্তান্তর করা হবে। ততদিন পর্যন্ত সংগঠনের স্বার্থরক্ষা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখাই এই কমিটির প্রধান লক্ষ্য।


