Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন রাজনৈতিক প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান নেতা খলিল আল-হায়া(Hamas New Chief)। গত ২০২৪ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর এই শীর্ষ পদটি শূন্য ছিল। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এই তথ্য নিশ্চিত করেছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন (Hamas New Chief)
হামাসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, দলের সর্বোচ্চ শীর্ষ পদের জন্য এই নির্বাচনটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। সংগঠনের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করা খলিল আল-হায়া রান-অফ ভোটে হামাসের সাবেক রাজনৈতিক প্রধান খালেদ মেশালকে পরাজিত করে এই শীর্ষ স্থানটি নিজের করে নেন।
সিনওয়ার ও হানিয়াহর উত্তরসূরি
গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে নিহত হন ইয়াহিয়া সিনওয়ার। তার মৃত্যুর পর থেকেই হামাসের নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জন চলছিল। এর আগে, ২০২৪ সালের জুলাই মাসে ইরানে এক হামলায় নিহত হন হামাসের তৎকালীন রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ। পর পর দুই শীর্ষ নেতার হত্যাকাণ্ডের পর হামাসের প্রধান নির্বাসিত গাজা প্রধান ও মূল আলোচক খলিল আল-হায়া দলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন।
সংক্ষিপ্ত পরিচিতি (Hamas New Chief)
খলিল আল-হায়া দীর্ঘদিন ধরে হামাসের রাজনৈতিক ও কূটনৈতিক দিকগুলো সামাল দিচ্ছেন। গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় তিনি হামাসের প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইসরায়েলের লক্ষ্যবস্তু (Hamas New Chief)
খলিল আল-হায়া দীর্ঘদিন ধরেই ইসরায়েলের হিটলিস্টে রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৫ সালে কাতারের দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় আল-হায়াও টার্গেটে ছিলেন। তবে তিনি সেই যাত্রা বেঁচে যান।
আরও পড়ুন: Andy Burnham : দায়িত্বে অ্যান্ডি বার্নহাম: গ্রেটার ম্যানচেস্টারের ‘কিং অফ দ্য নর্থ’ ব্রিটেনের মসনদে
মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনীতি এবং গাজা সংকটের এই কঠিন মুহূর্তে খলিল আল-হায়ার নেতৃত্ব হামাসকে কোন পথে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।



