Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁসকাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী। এর মধ্যেই এক নজিরবিহীন নাটকীয় মোড় নিল দিল্লির পরিস্থিতি। দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক ঘোষণা করেছেন, আন্দোলনকারী ছাত্রনেতাদের সংসদে সাংসদদের সাথে দেখা করতে না দেওয়া পর্যন্ত তিনি তাঁর অনশন ভাঙবেন না(Wangchuk New Announce)।
ওয়াংচুকের চিঠি (Wangchuk New Announce)
অনশনের ২৩তম দিনে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙমো সমাজমাধ্যমে তাঁর একটি হাতে লেখা চিঠি শেয়ার করেছেন। রাজনৈতিক উপহাস বা স্যাটারিকাল গ্রুপ হিসেবে পরিচিত ‘ককচোর জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সংহতি জানিয়েছেন ওয়াংচুক। তিনি লেখেন, “শান্তিপূর্ণ প্রতিবাদী যুবকদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা দেখে আমি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হয় ছাত্রনেতাদের সংসদে গিয়ে সাংসদদের সাথে দেখা করতে দেওয়া হোক, নয়তো তাঁরা এসে হাসপাতালে আমার সাথে দেখা করুন।”
তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। এর কিছু সময় আগেই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মধ্যে একটি বৈঠক হয়। সেখানে নিট কেলেঙ্কারি নিয়ে সরকারের কাছে একগুচ্ছ দাবি পেশ করা হয়।
এদিকে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। সফদরজং হাসপাতাল থেকে তাঁকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী। আজ সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, শুধু প্যাথলজি রিপোর্ট দেখে রোগীর অবস্থা বোঝা সম্ভব নয়, ক্লিনিক্যাল কন্ডিশনও খতিয়ে দেখতে হবে(Wangchuk New Announce)।
আরও পড়ুন: Tripura DGP Death: ত্রিপুরায় শোকের ছায়া: রাজ্য পুলিশ প্রধান অনুরাগ ধন্যকরের রহস্যমৃত্যু
আদালত সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষকে এইআইএমএস (AIIMS) এবং অন্যান্য বেসরকারি ল্যাবের সমস্ত রিপোর্ট ও হেলথ বুলেটিন সহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে(Wangchuk New Announce)। পাশাপাশি, দিল্লি পুলিশ আমজনতাকে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।



