Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার কেচারকুড় গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর গোষ্ঠী পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বুধবার তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগের প্রতিবাদে বহু মহিলা অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী (Mandirbazar)।

বিক্ষোভকারীদের অভিযোগ (Mandirbazar)
পূর্বে স্বনির্ভর গোষ্ঠীগুলির পরিচালনার জন্য ‘সারদা গোষ্ঠী’ নামে একটি নেতৃত্ব কাঠামো গড়ে তোলা হয়েছিল। তাঁদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর ঋণে ৫০ পয়সা হারে সুদ নেওয়ার কথা থাকলেও, বাস্তবে ১ টাকা হারে সুদ আদায় করা হয়েছে বলে অভিযোগ।
এছাড়াও অভিযোগ (Mandirbazar)
বিভিন্ন সময়ে সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১৫ হাজার টাকা-সহ একাধিক আর্থিক অনুদান প্রদান করলেও, সেই অনুদানের টাকা তুলতে গোষ্ঠীপিছু কোথাও ৭০০ টাকা, কোথাও ১,০০০ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
বুধবার বিক্ষোভ চলাকালীন ক্ষুব্ধ মহিলারা অঞ্চল অফিসে ঢুকে নথিপত্র দেখতে চান এবং সংশ্লিষ্টদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এলাকায় উত্তেজনা সৃষ্টি
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেওহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের পরই অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।



