Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: দক্ষিণবঙ্গে বর্ষার দাপট (Weather Alert) অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ৩০ জুলাই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। তবে তাতে স্বস্তি মিলছে না। কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা – আগামী ২-৩ ঘণ্টার (Weather Alert) মধ্যে এই জেলাগুলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
হুগলি ও পূর্ব বর্ধমান হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতেও পরবর্তী ১-৩ ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা এখন অনেকটাই কম (Weather Alert)
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন (Weather Alert) অনেকটাই কম। তবে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের দাপট কমার সম্ভাবনা কম। অনেক জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের মধ্যে এক-দু’পশলা হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হওয়ায় গরম থেকে তেমন স্বস্তি মিলবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ পর্যন্ত থাকবে। বিগত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে প্রায় ৫.৩ মিলিমিটার।

বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে সাময়িক জল জমার সম্ভাবনা বাড়ছে। হাওয়া অফিসের পক্ষ থেকে সাধারণ মানুষকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Sabur Payes: বাড়িতে বানান চটপট সাবুর পায়েস
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে পরিস্থিতি উল্টো। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় আজও বৃষ্টির দাপট জারি থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।


