Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: নির্বাচন কমিশনের কাছে (ECI) চলা একটি তদন্ত দ্রুত শেষ করার আবেদন জানিয়ে ফের চিঠি দিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। বুধবার দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত ওই চিঠিতে কমিশনের কাছে তদন্ত দ্রুত সম্পন্ন করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
কী লেখা চিঠিতে? (ECI)
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২ জুলাই নির্বাচন (ECI) কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের কাছে মন্তব্য চেয়েছিল। কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই ৬ জুলাই দল তাদের বিস্তারিত জবাব জমা দেয়।
তৃণমূলের দাবি, অভিযোগকারীকেও একই বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরে কমিশন দু’দফায় সময়সীমা বাড়িয়ে ২৫ জুলাই পর্যন্ত সুযোগ দিলেও এখনও পর্যন্ত অভিযোগকারীর কোনও জবাব তাদের কাছে পৌঁছায়নি।
আরও পড়ুন: E20: ইথানল নিয়ে সরকারের প্রচুর পরিকল্পনা, E20 নিয়ে আমজনতার একাধিক প্রশ্ন
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও যদি কোনও উত্তর জমা না পড়ে, তবে তৃণমূলের পক্ষ থেকে জমা দেওয়া বক্তব্য কার্যত অখণ্ডিত থেকে যায়। সেই কারণে আর নতুন করে সময় না দিয়ে তদন্তের দ্রুত নিষ্পত্তি করা উচিত বলে কমিশনের কাছে আবেদন জানিয়েছে দল।
মমতার দাবি
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে দাবি করেছেন, বিষয়টির পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই তদন্তে আর বিলম্ব না করে নির্বাচন কমিশনের দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি লিখেছেন, বারবার সময় বাড়ালে তদন্ত প্রক্রিয়ার প্রতি আস্থা ক্ষুণ্ণ হতে পারে। সেই কারণেই আর কোনও অতিরিক্ত সময় না দিয়ে তদন্ত শেষ করার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।


