Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লক আপে স্বামীর সঙ্গে দেখা হয়েছিল রাত দশটায়। তারপরই আসে মৃত্যুর খবর। সেই অন্যায়ের বিচার চাইলেন হালিশহরের নিহত তৃণমূল নেতার স্ত্রী জেনি শর্মা। জানাতে ভুললেন না মুখ্যমন্ত্রীর উপরই আস্থা রাখছেন তিনি(Birju Keot Wife)।
ন্যায়বিচারের দাবি বিরজু কেওটের স্ত্রীর (Birju Keot Wife)
পুলিশ লকআপেই মৃত্যু হয়েছে হালিশহরের তৃণমূল নেতার। পুলিশের দায়ভার স্বীকার করে নিয়ে আধিকারিকদের সাসপেন্ড ও ক্লোজের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের দাবি নিহত তৃণমূল নেতার স্ত্রীর। জেনি শর্মার দাবি স্বামীর সঙ্গে আগের দিন রাত দশটা নাগাদ তাঁর দেখা হয়েছিল। সেইসময় তাঁর স্বামী সুস্থ ছিলেন বলেও দাবি জেনির।

একই সঙ্গে তাঁর অভিযোগ এফআইআর-এ নাম ছিল না স্বামীর। কিন্তু তারপর তাঁর মৃত্যুর খবর তিনি মেনে নিতে পারছেন না। লকআপে প্রচণ্ড মারধরের অভিযোগ তাঁর। তাঁকে যারা হালিশহর লক আপে মেরেছে তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি(Birju Keot Wife)।
আরও পড়ুন: Sumit Roy: নতুন ৪ মামলায় গ্রেফতারের আশঙ্কা: রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে সুমিত রায়
হালিশহরে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের স্ত্রীকে চাকরি এবং তাঁর পরিবারকে সহায়তার ঘোষণা করেছেন শুভেন্দু(Birju Keot Wife)। প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর উপর তাঁর আস্থা রয়েছে বলে জানিয়েছেন জেনি শর্মা। বিচার হবেই এই আস্থা মুখ্যমন্ত্রী তাঁকে দিয়েছেন বলে দাবি নিহত নেতার স্ত্রীর।



