Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বোর্ডের অবিচারের শিকার অক্ষর প্যাটেল, দাবি করলেন আকাশ চোপড়া (Aakash Chopra)।
বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ আকাশ চোপড়ার (Aakash Chopra)
টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কেন্দ্রীয় তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে সি ক্যাটেগরিতে। আগেই মোটামুটি খবর ছিল এই নতুন তালিকায় কোনও এ প্লাস ক্যাটেগরি থাকবে, এবার সেই তালিকা প্রকাশের পর সেই খবরেই সিলমোহর পড়ল। নতুন সিস্টেমে এ ক্যাটেগরি সর্বোচ্চ বলে বিবেচিত হবে (Aakash Chopra)।
২০২৫-২৬ মরশুমে তিনজন ক্রিকেটার রয়েছে সর্বোচ্চ ক্যাটেগরিতে। সেই তালিকায় রয়েছেন জশপ্রীত বুমরাহ, ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। বিরাট কোহলি ও রোহিত শর্মা রয়েছে বি ক্যাটেগরিতে। তবে প্রশ্ন উঠছে অক্ষর প্যাটেলকে নিয়ে। তিনি সাদা বলের ফরম্যাটে নিয়মিত মুখ। টেস্ট দলেরও সদস্য তিনি। এর পরেও কেন তিনি গ্রুপ বি থেকে গ্রুপ সি-তে নেমে গেলেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত একেবারেই পছন্দ হয়নি আকাশ চোপড়ার। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন ভারতীয় অলরাউন্ডারের সঙ্গে এই কাজটা ঠিক হয়নি। আকাশ চোপড়া বলেন, ‘অক্ষর প্যাটেলকে আর কী করতে হবে? তিন ফরম্যাটের খেলোয়াড়। এক ফরম্যাটে সহ অধিনায়ক। তাঁকে কিনা গ্রেড সি? জাদেজা ও গিল যদি গ্রেড এ হতে পারে, তাহলে হার্দিক, রাহুল ও কুলদীপ নয় কেন? এমনকী অর্শদীপও গ্রেড সি-তে নেই (Aakash Chopra)।’

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘শুভমান গিল, রবীন্দ্র জাদেজার মতো দুই ফরম্যাটের ক্রিকেটাররা কীভাবে গ্রেড এ পেল? হার্দিক ও রাহুল অবিচারের শিকার হল?’
আকাশ চোপড়ার মতে অবিচার করা হয়েছে অক্ষর প্যাটেলের সঙ্গে। তিনি বলেন, ‘তিন জন খেলোয়াড়কে গ্রেড এ-তে রাখা হয়েছে। শুভমান গিল, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। যদি দুই ফরম্যাটের খেলোয়াড় গিল ও জাদেজা গ্রেড এ-তে থাকতে পারে, তাহলে হার্দিক পাণ্ডিয়া বা লোকেশ রাহুল কী ক্ষতি করল? কুলদীপ যাদব তিনটি ফরম্যাটেই খেলে। অক্ষর প্যাটেল ভারতের টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক। ওয়ানডে খেলে। টেস্টেও ও দলে থাকে। তাকেই কিনা রাখা হল গ্রেড সি-তে। তিন ফরম্যাটের খেলোয়াড় হলেও মহম্মদ সিরাজ গ্রেড বি-তে।’ সব দিক থেকে আকাশ চোপড়া মনে করেন এই ভারতীয় অলরাউন্ডারের গ্রেড এ-তে থাকা উচিত (Aakash Chopra)।


