Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ খুশির ঈদ (Abhishek Banerjee)। পবিত্র এই দিনে রেড রোডে অনুষ্ঠিত হল পবিত্র নামাজের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান থেকেই সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উৎসবের তাৎপর্যের কথাও শোনা গেল তাঁর কণ্ঠে।
ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আর সততা (Abhishek Banerjee)
অভিষেকের কথায়, “উৎসব চারটি জিনিস (Abhishek Banerjee) শেখায়। ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আর সততা। মনুষ্যত্বই মানুষের আসল ধর্ম। বাংলায় সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন।”

তিনি আরও যোগ করেন, “বাংলায় ভাইয়েদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এই বাংলা সম্প্রীতির বাংলা। বাংলার মূল ভিত কৃষ্টি ও সৃষ্টি। রমজানে রাম আছে, দিওয়ালিতে আলি আছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদ ও করবা চৌথের চাঁদ একই।”

আরও পড়ুন: Petrol Price Hike: মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাজেহাল মধ্যবিত্ত, বাড়ল পেট্রোলের দাম!
বিরোধী শিবিরে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “হিন্দুদের বলা হচ্ছে হিন্দুরা বিপদে আছে, মুসলমানদের বলা হচ্ছে মুসলমানরা বিপদে আছে। আমি বলব ধর্মের চশমা খুলে দেখুন পুরো হিন্দুস্তান বিপদে আছে। এ বাংলার সম্প্রীতি রক্ষা করা আমাদের কর্তব্য। দেখবেন তা যেন ক্ষুণ্ন না হয়।”


