Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল কংগ্রেসের দায়ের করা (Abhishek Banerjee) এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দেশের শীর্ষ আদালত তৃণমূলের উত্থাপিত একাধিক গুরুত্বপূর্ণ দাবিকে স্বীকৃতি দেওয়ায় শাসক শিবিরে স্বস্তির হাওয়া, আর বিরোধী শিবিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ভোটের মুখে এই রায়কে রাজনৈতিকভাবে বড় সাফল্য হিসেবেই দেখছে ঘাসফুল শিবির।
বিজেপির বিরুদ্ধে আক্রমণ (Abhishek Banerjee)
সুপ্রিম কোর্টের নির্দেশের পরই বারাসতে (Abhishek Banerjee) এক জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার মঞ্চ থেকে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আইনি লড়াইয়ে এক রাউন্ডে হারলেও শেষ লড়াই হবে ভোটের ময়দানে। তাঁর কণ্ঠে আত্মবিশ্বাসী বার্তা-আদালতে আজকের রায় তৃণমূলের পক্ষে, আর আসন্ন ভোটে সেই জয় আরও বড় আকার নেবে।
অভিষেকের বক্তব্য (Abhishek Banerjee)
অভিষেক তাঁর বক্তব্যে বাংলার রাজনৈতিক চরিত্রকে (Abhishek Banerjee) সামনে এনে বলেন, এই রাজ্যের মাটি কখনও সহজে দখল করা যায় না। স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণ-ইতিহাস সাক্ষী, বাংলা বারবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলা কোনও পরীক্ষাগার নয়, যেখানে বাইরের শক্তি এসে নিজেদের ইচ্ছেমতো রাজনীতি করবে। এই মাটির মানুষ নিজেদের অধিকার রক্ষা করতে জানে।

অসঙ্গতির তালিকা প্রকাশ
সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে অভিষেক জানান, শীর্ষ আদালত স্পষ্টভাবে বলেছে যে এসআইআর সংক্রান্ত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যে অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি শুনানির প্রক্রিয়ায় বিএলএ-২দের উপস্থিতি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, যাঁদের শুনানিতে ডাকা হবে, তাঁদের যথাযথ রসিদ দেওয়ার নির্দেশও আদালত দিয়েছে। তৃণমূলের দাবি ছিল, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হোক-আদালতের নির্দেশে সেই দাবিই কার্যত মান্যতা পেয়েছে বলে দাবি শাসক দলের।
পরিকল্পনায় বড় ধাক্কা
বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, এসআইআর নিয়ে ভয় দেখানোর রাজনীতি আর চলবে না। যাঁরা দাবি করেছিলেন, লক্ষ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, এই রায় তাঁদের সেই পরিকল্পনায় বড় ধাক্কা। তাঁর মতে, এটি শুধু কোনও দলের জয় নয়, বরং সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার জয়। দেশের সর্বোচ্চ আদালত বুঝিয়ে দিয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা গণতন্ত্রের পরিপন্থী।

আরও পড়ুন: Naushad Siddiqui: এবার নওশাদ সিদ্দিকীকে ডাকা হল SIR শুনানিতে
কেন্দ্রীয় নেতৃত্বকেও কটাক্ষ
সভা থেকে কেন্দ্রীয় নেতৃত্বকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, দেশের প্রকৃত শক্তি কোথায়-কয়েকজন ক্ষমতাশালী নেতা নাকি কোটি কোটি সাধারণ মানুষ? তাঁর বক্তব্যে স্পষ্ট, তৃণমূল এই রায়কে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও জোরদার করবে।


