Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Abhishek Banerjee) আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ। অসমের মাটিতে জন্ম নেওয়া এই বহুমুখী প্রতিভাধর শিল্পীর কণ্ঠে একসময় আবিষ্কৃত হয়েছিল আবেগ, প্রতিবাদ, ভালোবাসা আর জীবনের এক অন্য ভাষ্য। কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হল তাঁর জীবনযাত্রা। সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করতে নেমেই ঘটে বিপর্যয়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গভীর শোক নেমে এসেছে (Abhishek Banerjee)
গায়কের অকাল প্রয়াণে যেমন গভীর শোক নেমে এসেছে সঙ্গীত ও বিনোদন জগতে (Abhishek Banerjee), তেমনই শোকপ্রকাশ করেছেন রাজনীতিবিদরাও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে শিল্পীর একটি সাদাকালো ছবি পোস্ট করে লিখেছেন, “জুবিন গর্গের অকাল প্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করল। বিরল প্রতিভাধর এক শিল্পী, ওঁর সঙ্গীত সীমানা-ভাষা-প্রজন্মের বেড়া ভেঙেছে। মানুষকে সুর ও আবেগের সুতোয় গেঁথেছে।” অভিষেক আরও লেখেন, “শিল্পীর পরিবার, বন্ধুবান্ধব ও অগুনতি অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”
শ্রদ্ধার্ঘ্য অর্পণ (Abhishek Banerjee)
বিভিন্ন মহল থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে জুবিনকে (Abhishek Banerjee)। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “একজন নির্ভীক স্রষ্টা চলে গেলেন। আমরা হারালাম এক তাজা কণ্ঠস্বরকে।” অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও গভীর শোকপ্রকাশ করে জানান, “জুবিনদার গান আমাদের কৈশোর-তারুণ্যের অনেক আবেগের সঙ্গে জড়িয়ে। তাঁর এই চলে যাওয়া যেন ব্যক্তিগত ক্ষতির মতোই।” সঙ্গীতের বাইরে জুবিন গর্গ ছিলেন এক জন প্রতিবাদী কণ্ঠও। অসমের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে তিনি বরাবরই স্পষ্টভাষী ও আপসহীন। সেই কারণে তাঁর জনপ্রিয়তা ছিল শহর থেকে মফস্বল পর্যন্ত, প্রজন্মের পর প্রজন্ম ধরে।
আরও পড়ুন: Rahul Gandhi: ভোটার তালিকা জালিয়াতি নিয়ে ফের বিস্ফোরক রাহুল গান্ধী, পাল্টা তোপ বিজেপির!
স্মরণীয়, গত মে মাসেই একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুবিন। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও দুর্বলতা কাটিয়ে উঠতে পারেননি তিনি। এরপর আচমকাই মৃত্যু যেন এসে থাবা বসায় এই প্রতিভাধর সঙ্গীতশিল্পীর জীবনে।


