Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের বিধানসভা (Abhishek Banerjee) নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্যে। সেই আবহেই ঝাড়গ্রামের বিনপুরে দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে এক জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের মূল কেন্দ্রে ছিল জ্বালানির দাম এবং কেন্দ্রের নীতির সমালোচনা।
ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোটের পর বাস্তব (Abhishek Banerjee)
সভা মঞ্চ থেকেই অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে (Abhishek Banerjee) বলেন, আগামী পাঁচ বছর গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম না বাড়ানোর লিখিত প্রতিশ্রুতি দিতে পারলে তৃণমূল তাদের প্রার্থী তুলে নিতেও রাজি। তাঁর অভিযোগ, রাজ্যে ভোট মিটলেই সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপ চাপাবে কেন্দ্র। তাই ভোটের আগে প্রতিশ্রুতি আর ভোটের পর বাস্তব- এই দ্বিচারিতার বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উন্নয়নকে হাতিয়ার (Abhishek Banerjee)
এদিন নিজের বক্তব্যে উন্নয়নকেও হাতিয়ার করেন অভিষেক। বিনপুর এলাকায় তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন এবং আবাস যোজনার সুবিধা পেয়েছেন লক্ষাধিক মানুষ। তাঁর দাবি, এই উন্নয়নই প্রমাণ করে কারা বাস্তবে মানুষের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। গ্রামাঞ্চলে ঘুরলেই উন্নয়নের প্রকৃত ছবি স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি

আরও পড়ুন: Migraine Sign: আগেভাগেই বুঝুন মাইগ্রেনের ইঙ্গিত, কিন্তু কীভাবে?
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন অভিষেক। ১০০ দিনের কাজ, শিক্ষা এবং আবাসন প্রকল্পের অর্থ আটকে রাখার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাধারণ মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি।



