Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। অভিষেকের দাবি, প্রথমে খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। পরে সেই সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় প্রায় ৬৩-৬৪ লক্ষে। পাশাপাশি ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে ৬০ লক্ষেরও বেশি নাম। সব মিলিয়ে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারকে ঘিরে তৈরি হয়েছে প্রশ্ন। তাঁর কথায়, এত বড় সংখ্যার এই ঘটনা কাকতালীয় হতে পারে না।
বিজেপিকে সরাসরি নিশানা (Abhishek Banerjee)
বিজেপিকে সরাসরি নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, প্রশাসনিক সংস্থা থেকে তদন্তকারী এজেন্সি-সব কিছুই তাদের হাতে থাকলেও বাংলার মানুষের সমর্থন তারা পায়নি। তাঁর কটাক্ষ, ‘‘সব আয়োজন করে বসে আছে, কিন্তু আসল মানুষটাই নেই।’’ তৃণমূলের কাছে অর্থ বা ক্ষমতা না থাকলেও মানুষের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি বলেও দাবি করেন তিনি।

‘বয়কট বিজেপি’ স্লোগান
সভার মঞ্চ থেকে ‘বয়কট বিজেপি’ স্লোগান তোলারও আহ্বান জানান অভিষেক। তাঁর বক্তব্য, ২০২১ সালের নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক সংগঠন বিজেপিকে ভোট না দেওয়ার ডাক দিয়েছিল। এবার সেই ডাক আরও জোরদার করা প্রয়োজন। তিনি আরও বলেন, আজ যারা বিজেপির হয়ে প্রচার করতেন, তারাই এখন সরকারি প্রকল্পের সুবিধা নিতে আবেদন করছেন।
আরও পড়ুন: LPG Double Cylinder: যুদ্ধের আঁচ হেঁশেলে! আপাতত বন্ধ ডবল গ্যাস সিলিন্ডার সংযোগ
এদিন বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য ঘিরে তৈরি হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্ক নিয়েও প্রতিক্রিয়া দেন অভিষেক। তাঁর প্রশ্ন, যদি সৌরভকে নিয়ে এত আপত্তি থাকে, তবে কেন অতীতে বিজেপির শীর্ষ নেতারা তাঁর বাড়িতে গিয়েছিলেন? সবশেষে তিনি বলেন, ভোটাধিকার রক্ষার লড়াইয়ে মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূলের লক্ষ্য। এই লড়াইকে তিনি স্বাধীনতা আন্দোলনের সময়কার মানসিকতার সঙ্গে তুলনা করে বলেন, গণতন্ত্র বাঁচাতে মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি।


