Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ সোমবার, প্রতিপদ (Abhishek Banerjee)। শারদ উৎসবের সূচনায় দেবীপক্ষের আনুষ্ঠানিক সূচনা। সেই উপলক্ষে উৎসবের আবহে বরণ করা হল নারীশক্তির। নবরাত্রির প্রথম দিনেই জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা (Abhishek Banerjee)
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “এই উৎসব নারীশক্তির পূজার উৎসব। দেবী দুর্গার শক্তিই আমাদের মনে করিয়ে দেয়-সত্য, সাহস ও সততা সবসময় অন্ধকারকে জয় করে। মা দুর্গার আশীর্বাদে সমস্ত ছায়া দূর হোক, সমাজে ফিরে আসুক শান্তি, উন্নতি ও ন্যায়।” নারীশক্তির এই বার্তা দিয়ে তিনি দেবীপক্ষের প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন সমাজে। তাঁর বক্তব্যে স্পষ্ট, দুর্গাপুজো শুধু উৎসব নয়, নারী ক্ষমতায়নেরও এক গুরুত্বপূর্ণ প্রতীক।
প্রতিপদের শুভেচ্ছা (Abhishek Banerjee)
অন্যদিকে (Abhishek Banerjee), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিপদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মানুষকে। নিজের এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে তিনি একটি বার্তা পোস্ট করে লেখেন, “শরৎ আকাশে নীল গগনে/মা আসছেন দুর্গা অঙ্গনে” এই কবিতার মতো শুভেচ্ছাবার্তার পাশাপাশি, মুখ্যমন্ত্রী নিজের লেখা ও সুর করা একটি নতুন গানও প্রকাশ করেন। গানটি গেয়েছেন বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তী। এর আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার সময় নিজের লেখা গান উপহার দিয়েছেন রাজ্যবাসীকে।
আরও পড়ুন: Kolkata Metro Rail: শেষ মেট্রো বন্ধ, তবু কাটছে বাড়তি ১০ টাকা! নির্বিকার কর্তৃপক্ষ?
এই বছরের পুজোর জন্য তিনি কয়েকটি গান লিখেছেন, যেগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও নচিকেতার মতো শিল্পীরা। তারই একটি গান আজ প্রকাশ পেয়েছে তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডলে। এদিকে শহরের একাধিক পুজোর উদ্বোধন ইতিমধ্যে সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী নিজে। রবিবার রাত থেকেই মণ্ডপে মানুষের ঢল চোখে পড়েছে। পুজোর আবহে ঢুকে পড়েছে গোটা শহর। প্রতিমা দর্শনের পাশাপাশি আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ঠাকুর দর্শনের প্রস্তুতি তুঙ্গে।


