Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনীতির ময়দানে কার্যত আগাম প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস (Abhishek Banerjee)। শাসনের ১৫ বছরে রাজ্য সরকারের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচির ‘রিপোর্ট কার্ড’ হাতে নিয়ে আমজনতার দরজায় দরজায় পৌঁছতে মরিয়া শাসকদল। গলিপথ থেকে গ্রাম, শহরের মহল্লা থেকে প্রত্যন্ত জনপদ সর্বত্র উন্নয়নের খতিয়ান পৌঁছে দেওয়াই এখন তৃণমূলের মূল লক্ষ্য। এই জনসংযোগ অভিযানের অন্যতম মুখ হয়ে বুধবার পথে নামছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও সংস্কৃতির বিভিন্ন পরিসরের বিশিষ্টজনদের সঙ্গে সাক্ষাৎ করে বার্তা দিতে চাইছে তৃণমূল উন্নয়ন শুধু নথিতে নয়, মানুষের জীবনেই তার ছাপ রয়েছে।

রিপোর্ট কার্ডে কী তুলে ধরছে তৃণমূল (Abhishek Banerjee)
তৃণমূল নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় সরকারের ‘অর্থবঞ্চনা’ সত্ত্বেও রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াতে এক পা-ও পিছিয়ে যায়নি। বাংলার প্রাপ্য বহু টাকা আটকে রাখা হয়েছে দিল্লির পক্ষ থেকে এমন অভিযোগ আগেও বারবার তুলেছে রাজ্য সরকার। কিন্তু সেই প্রতিবন্ধকতার মধ্যেও রাজ্যের নিজস্ব তহবিল ব্যবহার করে একের পর এক সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্প চালু রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, খাদ্যসাথীর মতো প্রকল্পগুলিকে সামনে রেখেই তৈরি হয়েছে এই ‘উন্নয়নের পাঁচালি’। তৃণমূলের বক্তব্য, এই প্রকল্পগুলিই প্রমাণ করে উন্নয়ন থেমে নেই, বরং সাধারণ মানুষের জীবনযাত্রায় বাস্তব পরিবর্তন এনেছে।
পথে নামছেন অভিষেক (Abhishek Banerjee)
এই উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই বুধবার বিকেলে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় সূত্রে জানা যাচ্ছে, বিকেল চারটে নাগাদ তিনি যাবেন ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা, বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে। এই সাক্ষাৎ নিছক সৌজন্য বিনিময় নয় বরং সমাজের বিশিষ্ট অংশের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কৌশলেরই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল। সেখানে উপস্থিত থাকতে পারেন রঞ্জিত মল্লিকের কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিং। সংস্কৃতি ও বিনোদন জগতের পরিচিত মুখদের সঙ্গে এই মেলামেশা তৃণমূলের জনসংযোগ রাজনীতিকে নতুন মাত্রা দিচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।
নন্দনে সংস্কৃতি-রাজনীতির মেলবন্ধন (Abhishek Banerjee)
ভবানীপুরের কর্মসূচি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন নন্দনে। সেখানে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘লক্ষ্মী এল ঘরে’-র বিশেষ প্রদর্শনী রয়েছে। সেই অনুষ্ঠানে অংশ নেবেন ডায়মন্ড হারবারের সাংসদ। নন্দনের এই কর্মসূচি শুধু সিনেমা প্রদর্শনী নয় বরং রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধনের একটি প্রতীকী ছবি। তৃণমূলের নেতৃত্ব বরাবরই দাবি করে এসেছে, বাংলা সংস্কৃতি ও শিল্পের পাশে দাঁড়ানো তাদের রাজনৈতিক দর্শনের অঙ্গ।

আরও পড়ুন: SIR: এবার এসআইআর শুনানিতে ডাক দুই প্রাক্তন সাংসদ টুটু বোস-সৃঞ্জয়কে!
দিল্লির বাধা সত্ত্বেও উন্নয়ন অব্যাহত
তৃণমূলের জনসংযোগ অভিযানের কেন্দ্রে রয়েছে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিল্লির আর্থিক বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার উন্নয়ন থামায়নি। মানুষের জন্য প্রকল্প, মানুষের জন্য পরিষেবা এই কথাটিকেই বারবার তুলে ধরা হচ্ছে প্রচারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানের মাধ্যমে তৃণমূল স্পষ্ট করে দিতে চাইছে, ছাব্বিশের লড়াই শুধু রাজনৈতিক বক্তৃতায় নয়, মানুষের জীবনে হওয়া পরিবর্তনের হিসেবেই লড়া হবে।



