Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ (Abhishek Banerjee) এখনও ঘোষণা হয়নি। কিন্তু রাজনৈতিক লড়াই ইতিমধ্যেই তীব্র আকার নিয়েছে। সোমবার কলকাতার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ঘটনায় বড় ধরনের ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
আর্থিক নিরাপত্তা নিয়েও সমস্যা (Abhishek Banerjee)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিষয়টি শুধু ভোটার (Abhishek Banerjee) তালিকায় নাম থাকা বা না থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর পিছনে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়েও বড় পরিকল্পনা থাকতে পারে। তাঁর অভিযোগ, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ গেলে ভবিষ্যতে তাঁর ব্যাঙ্কের হিসাবও সমস্যার মুখে পড়তে পারে। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে বলে তিনি দাবি করেন।

কেন এই আশঙ্কা? (Abhishek Banerjee)
ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি (Abhishek Banerjee) জানান, দিল্লির এক উচ্চপদস্থ আমলা নাকি তাঁকে ফোন করে এই বিষয়ে সতর্ক করেছেন। সেই আমলার কথাতেই তিনি বুঝতে পেরেছেন, বিষয়টির পিছনে আরও বড় পরিকল্পনা থাকতে পারে। অভিষেকের আশঙ্কা, ভবিষ্যতে ব্যাঙ্কের নথি যাচাইয়ের সময় ভোটার পরিচয়পত্র জমা দিতে বলা হতে পারে। তখন যদি কারও নাম ভোটার তালিকায় না থাকে, তবে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

আরও পড়ুন: Shani Asta: অস্ত যাবে শনি, চরম ক্ষতির মুখে তিন রাশি!
মুখ্য নির্বাচন কমিশনারের আগমন
এছাড়া তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের উপরও আঘাত আসতে পারে। তাঁর কথায়, গরিব মানুষের টাকার উপর হাত পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই প্রসঙ্গে তিনি মুখ্য নির্বাচন কমিশনারের সফর নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, শহরে অসংখ্য হোটেল থাকা সত্ত্বেও যেই হোটেলে বিভিন্ন বিজেপি নেতা ওঠেন, সেই একই জায়গায় মুখ্য নির্বাচন কমিশনারের থাকার বিষয়টি সন্দেহের জন্ম দিচ্ছে।


