Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইডেনের মাঠে ‘করব, লড়ব জিতব রে-র’ সুর হতাশায় পরিণত হলো হায়দরাবাদের বিরুদ্ধে (Abhishek Sharma)।
বিতর্কে অভিষেক শর্মা (Abhishek Sharma)
কিছু সময় চিনেমাৰ গল্প হোক কোনও উপন্যাস, নিজের ছন্দের বাঁধনে বেঁধে রাখতে পারে তার পাঠক এবং দর্শকদের। সেই গল্পের বুনন এমনহয় যে পাঠক বা দর্শকরা অপেক্ষা করেন এর শেষটা কেমন নয়। কিছু সময় সেটা মনোগ্রাহী হয় আবার কিছু সময় যেন তাল কাটে। এক মনমাতানো ছন্দে চলতে চলতে হঠাৎ যেন ছন্দপতন। ইডেনে কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচেও এমনই এক ঘটনা ঘটল যার কারণে ম্যাচ জিতেও অস্বস্তির মুখে পড়তে হলো হায়দরাবাদকে (Abhishek Sharma)।
নিজেদের ঘরের মাঠে নাইট বাহিনীর প্রথম ম্যাচ। আইপিএল-এর প্রথম ম্যাচে হারের পর নিজেদের ঘরের মাটিতে ঘুরে দাঁড়াবে নাইট রাইডার্স এমনটাই আশা করেছিলেন সমর্থকরা। সেই মতো তহন গ্যালারি থেকে তাঁরা গলা ফাটাচ্ছেন তাঁদের প্রিয় দলকে সমর্থনের জন্য। কিন্তু ম্যাচ শেষে সেই উন্মাদনার ছবি বদলে গেল তীব্র বিষাদে। হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হার হলো রাহানেদের। লক্ষ্মীবার আরও লজ্জার হয়ে থাকলো কলকাতার নাইট রাইডার্স দলের জন্য, অর্থাৎ লক্ষ্মীলাভ হলো না নাইট বাহিনীর।

প্রথম ম্যাচ হেরে শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদও কিন্তু তাঁরা দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিলো। শুধু জয় ছিনিয়ে নিলো নয় কলকাতার ব্যাটিং এবং বোলিং নিয়ে রীতিমতো ছেলেখেলা করল। কলকাতা বেশি বাজে খেলল নাকি হায়দরাবাদ বেশি ভাল খেলল এখন সেটা তর্ক সাপেক্ষ। কিন্তু ম্যাচ জিতেও বিতর্কে জড়ালেন অভিষেক শর্মা। আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে ঈশান কিষাণের ডেপুটি। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট (Abhishek Sharma)।

আইপিএল-এর অব কন্ডাক্টের ২.৩ ধারার অধীনে লেভেল ১-এর অপরাধ করেছেন এই তারকা ব্যাটার। তবে তিনি তাঁর অভিযোগ যেহেতু মেনে নিয়েছেন তাই কোনও শুনানি হবে না। নিয়ম অনুসারে লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে।
ঘটনার সূত্রপাত হয় যখন হায়দরাবাদ ব্যাট করছিল। বলে ছিলেন ব্লেসিং মুজরাবানি। তাঁর বলে অভিষেক শর্মার ক্যাচ ডাইভ দিয়ে ধরেন বরুণ চক্রবর্তী। আর ইটা নিয়েই শুরু হয় বিতর্ক। রিপ্লেতে পরিষ্কার প্রমাণ না মিললেও টিভি আম্পায়ার নীতিন মেনন ক্যাচটিকে বৈধ বলে ঘোষণা করেন। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অভিষেক শর্মা এবং মাঠ ছাড়ার সময় সেই অসন্তোষ প্রকাশ পায়। আম্পায়রকে কিছু বলতেও শোনা যায় তাঁকে কিন্তু কী বলছেন সেটা জানা যায়নি। শুধু এইটুকু স্পষ্ট যে তিনি নিজের অসন্তোষ ব্যক্ত করছেন। আর আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করা আইপিএল-এ নিয়মভঙ্গের সমান। যার কারণে তাঁকে পড়তে হয়েছে শাস্তির মুখে।
আরও পড়ুন: Maldah NIA: মালদহে বিচারকদের ঘেরাও-কাণ্ডে তৎপর শীর্ষ আদালত, NIA তদন্তের নির্দেশ
দিনের ম্যাচে দুরন্ত খেলেছেন অভিষেক শর্মা। এই ইনিংসকে তাঁর কামব্যাক ইনিংসও বলা যায়। ম্যাচও যেতে হায়দরাবাদ কিন্তু এরপরেও সম্পূর্ণ বিষয়টি অস্বস্তির হয়ে দাঁড়াল। কারণ আইপিএল-এ প্লেয়ারদের আচরণের দিকে কড়া নজর রাখা হয়। এরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে ভবিষ্যতে আরও কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে এই বিধ্বংসী ওপেনারকে (Abhishek Sharma)।


