Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান তাঁর ডান কব্জিতে খোদাই করা ট্যাটু প্রকাশ করেন, যেখানে লেখা, ‘It will happen’ অর্থাৎ ‘এটাই ঘটবেই’ (Abhishek Sharma)।
It will happen (Abhishek Sharma)
ভারতের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের বিধ্বংসী মুখ অভিষেক শর্মা। বরাবরই তিনি চর্চায় এসেছেন তাঁর ব্যাটের জন্য। বাঁহাতি এই বিস্ফোরক ব্যাটসম্যান শুধু ছক্কা হাঁকান না, বদলে দিয়েছেন ব্যাটিংয়ের সংজ্ঞা। এবার চর্চায় তাঁর হাতের ট্যাটুর জন্য। তাঁর সাম্প্রতিক ট্যাটু যেন তাঁর মেজাজেরই প্রতিচ্ছবি। ক্রিজে নামলেই যেন তাঁর ব্যাটে আগুন জ্বলবেই (Abhishek Sharma)।
একটি ভাইরাল ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান তাঁর ডান কব্জিতে খোদাই করা ট্যাটু প্রকাশ করেন, যেখানে লেখা, ‘It will happen’। অর্থাৎ, ‘এটা ঘটবেই’, একটি বাক্য, যা আত্মবিশ্বাসের চূড়ান্ত ঘোষণা। পোস্টটি মুহূর্তে ছড়িয়ে পড়ে, ভক্তরা প্রশংসায় ভাসান সেই প্রতীকী বার্তাকে। অভিষেক শর্মা ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন সেই ছবি, যেখানে মিনিমালিস্ট ডিজাইনে ফুটে ওঠে তাঁর এই বার্তা (Abhishek Sharma)।

আরও পড়ুন: Delhi Blast Update: জম্মু-কাশ্মীরে জঙ্গি পোস্টারই সূত্র: খোঁজ মিলল ‘হোয়াইট কলার’ মডিউলের
মাত্র ২৫ বছর বয়সেই রূপকথার উত্থান অভিষেকের। অল্প সময়ের মধ্যেই বিপক্ষের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই তরুণ ক্রিকেটার। গত এক বছরে তিনি দু’টি অবিস্মরণীয় শতরান করেছেন— একটি ভারতের হয়ে ১৩৫ রানের ইনিংস, যা টি-টোয়েন্টি ইতিহাসে দেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অন্যটি IPL২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস— ২৪৬ রানের অসম্ভব রান তাড়া সফল করে ইতিহাস গড়েন অভিষেক।
বর্তমানে ICC পুরুষদের টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৯২৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অভিষেক, দ্বিতীয় স্থানে থাকা ফিল সল্টের চেয়ে অনেকটা এগিয়ে। ২০২৫ এশিয়া কাপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২-১ সিরিজ জয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে তিনি টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হন (Abhishek Sharma)।


