Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের কান্দিতে প্রচার সেরে ফেরার (Adhir Ranjan Chowdhury) পথে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কনভয়ে ঘটে যাওয়া দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বুধবার এই ঘটনায় অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেও, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন সশস্ত্র বাহিনীর শীর্ষ মহলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কীভাবে ঘটে দুর্ঘটনা? (Adhir Ranjan Chowdhury)
সূত্রের খবর, কান্দি থেকে ফেরার সময় আচমকাই (Adhir Ranjan Chowdhury) একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অধীর চৌধুরীর গাড়ির দিকে ধেয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়ির চালক দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে বিপদ এড়ানোর চেষ্টা করেন। তাঁর তৎপরতায় অধীরের গাড়ি রক্ষা পেলেও, ট্রাকটি সোজা গিয়ে কনভয়ের সামনে থাকা নিরাপত্তা গাড়ির পেছনে জোর ধাক্কা মারে। ফলে সেই গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দায়ের লিখিত অভিযোগ (Adhir Ranjan Chowdhury)
ঘটনার পরপরই অধীরের দফতরের তরফে নির্বাচন (Adhir Ranjan Chowdhury) কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। মৌখিকভাবে বিষয়টি জানানোর পাশাপাশি লিখিত অভিযোগও পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন নিরাপত্তা বাহিনীকেও এই ঘটনার কথা জানানো হয়েছে। অভিযোগপত্রে অধীর চৌধুরীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ তিনি বহরমপুর কেন্দ্রের প্রার্থী হওয়ার পাশাপাশি দেশের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

কার গাফিলতি?
দলের এক শীর্ষ নেতা জানান, এর আগেও জাতীয় সড়কে অধীরের কনভয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। তখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু বারবার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় থানায় খবর দেওয়া হলেও অভিযোগ, দীর্ঘ সময় কোনও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় কর্মী-সমর্থকেরা। তাঁদের মতে, নির্বাচনের মতো স্পর্শকাতর সময়ে এমন গাফিলতি অত্যন্ত উদ্বেগজনক।
আরও পড়ুন: UCL Quarter Final: একতরফা দাপট! লিভারপুলকে হারিয়ে এগিয়ে প্যারিস সাঁ জারমাঁ
পরে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি সামলে অধীর চৌধুরী আবারও নিজের রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন, তবে এই ঘটনার পর তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ল বলেই মত রাজনৈতিক মহলের।


