Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোটের আগে সংগঠনের (Aditya Neogi) ভিত মজবুত করতে রাজ্যজুড়ে পুরসভাগুলির নেতৃত্বে বড়সড় রদবদলের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। পারফরম্যান্স খারাপ হওয়ায় একাধিক পুরপ্রধান ও চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছে দল। সেই নির্দেশ মেনেই কেউ কেউ পদ ছাড়লেও, হুগলির দুই পুরসভার চেয়ারম্যান নিজেদের পদে অনড় ছিল। ফলে দলের অন্দরে তৈরি হয়েছিল নতুন জট।
অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব (Aditya Neogi)
সূত্রের খবর, হুগলির বাঁশবেড়িয়া ও চুঁচুড়া পুরসভায় পুরপ্রধানদের পারফরম্যান্সে (Aditya Neogi) অসন্তুষ্ট ছিল তৃণমূল নেতৃত্ব। এর সঙ্গে এলাকায় তার নামে উঠেছিল একাধিক দুর্নীতির অভিযোগ। অনেকের মতে দল নির্দেশ দিলেও এক কথায় পদ ছাড়তে রাজি ছিলেন না তিনি। একাধিক বিতর্কের শেষে মঙ্গলবার বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী পদত্যাগপত্র জমা দিলেও, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় এখনও পদ ছাড়েননি। আদিত্য নিয়োগী জানিয়েছেন, “দল আমাকে জানিয়েছে, আমার পারফরম্যান্স ভালো হয়নি। ২২টি ওয়ার্ডে ফল খারাপ হয়েছে। তাই দল পদত্যাগের নির্দেশ দিয়েছে, আমি সেটি মেনে নিয়েছি।”
রাজনৈতিক মহলে জোর চর্চা (Aditya Neogi)
অন্যদিকে, অমিত রায় স্পষ্ট জানিয়েছেন, তিনি দলের সঙ্গে আলোচনা (Aditya Neogi) করেই সিদ্ধান্ত নেবেন। তাঁর বক্তব্য, “লোকসভা ভোটে চুঁচুড়া পুরসভায় ফল খারাপ হওয়ায় আমাকে পদত্যাগ করতে বলা হচ্ছে। কিন্তু একই এলাকায় তৃণমূল বিধায়কও পিছিয়ে ছিলেন, তাহলে তিনিও কি পদত্যাগ করবেন?” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
পরিষ্কার বার্তা
তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুইন অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, পারফরম্যান্সের উপর নির্ভর করবে সবকিছু। আমরা দলের নির্দেশই বাস্তবায়ন করছি। যাঁদের পারফরম্যান্স খারাপ, তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে।” অরিন্দমের দাবি, দলের সর্বোচ্চ নেতৃত্ব এক সপ্তাহের সময়সীমা দিয়েছে। “চেয়ারম্যানরা প্রশাসনিক কাজের জন্য কিছু সময় নিচ্ছেন। তবে তাঁরা পদত্যাগ করবেনই,” বলেন তিনি।
আরও পড়ুন: Delhi Air Quality: দিল্লির বাতাস আরও দূষিত: “রেড জোনে” রাজধানী!
নতুন চেয়ারম্যানের পদে কে?
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের ফলাফল পর্যালোচনার সময়ই ঘোষণা করেছিলেন -যেসব এলাকায় ফল খারাপ হয়েছে, সেখানে সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনা হবে। সেই নির্দেশ অনুযায়ীই পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভায় ইতিমধ্যেই চেয়ারম্যান বদল হয়েছে। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে হুগলির দুটি পুরসভা। অন্যদিকে, আদিত্য নিয়োগীর পর বাঁশবেড়িয়ার নতুন চেয়ারম্যান হিসেবে তাপস মুখোপাধ্যায়ের নাম উঠে আসছে। তবে চুঁচুড়া পুরসভায় অমিত রায় দলের নির্দেশ মানবেন কি না, তা নিয়েই জল্পনা তুঙ্গে।


