Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিষমদ খেয়ে তেলেঙ্গানায় (Adulterated Liquor In Telangana) অসুস্থ হয়ে পড়লেন অন্তত ৫৮ জন। সূত্রের খবর প্রায় ৫৮ জন অসুস্থ হয়ে বাঁশওয়াড়া এবং নিজামবাদের হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে তেলেঙ্গানার আবগারি বিভাগ (Telangana Excise Department)। জানা যাচ্ছে তেলেঙ্গানার আঙ্কোল টান্ডা, দুরকি এবং দামারঞ্চা গ্রামে অসুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। অনেকেই ওই মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ শুরু করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন একাধিক গ্রামের বাসিন্দারা।
মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ (Adulterated Liquor In Telangana)
মূলত তেলেঙ্গানার (Adulterated Liquor In Telangana) আঙ্কোল টান্ডা, দুরকি এবং দামারঞ্চা গ্রামে সব চেয়ে অসুস্থ হয়েছেন। অনেকেই ওই মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ শুরু করেন। আক্রান্তদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য বাঁশওয়াড়া এবং নিজামবাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার পর তদন্তে নেমেছে তেলেঙ্গানার আবগারি বিভাগ।
নমুনা সংগ্রহের কাজ চলছে (Adulterated Liquor In Telangana)
ওই গ্রামগুলোতে যে মদের দোকান রয়েছে, সেখান থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে। সাব-কালেক্টর কিরণময়ী বিষয়টি নিজে তদারকি করছেন এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন (Adulterated Liquor In Telangana)। প্রাথমিকভাবে যারা ভেজাল মদ বিক্রির সঙ্গে জড়িত সেই দোকানগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Bride Mom Elopes With Groom: বিয়ের মাত্র কয়েকদিন বাকি, হবু জামাইয়ের সঙ্গে পালাল শাশুড়ি!
দোকানগুলোর লাইসেন্স বাতিল
দোকানগুলোর লাইসেন্স বাতিল করার নির্দেশও দিয়েছেন সাব-কালেক্টর কিরণময়ী। এই ঘটনায় ফিরেছে ২০২৪ সালে তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃত্যু হয় ৫৫ জনের স্মৃতি। গত বছরের জুনে তামিলভূমের কল্লাকুড়িছি জেলায় বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। হাসপাতালে ভর্তি করা হয় অন্তত ১৯৩ জনকে। তারপর ধীরে ধীরে প্রকাশ্যে আসে মৃতের সংখ্যা। সব মিলিয়ে প্রাণ হারান ৫৫ জন।
মূল অভিযুক্তকে ধরতে তল্লাশি
এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা চলছে অসুস্থদের। গ্রামবাসীরা বলছেন, অনেকেই মদ খাওয়ার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। যা দেখে ভয় পেয়ে যান সকলে। এই কাণ্ডের পরই মূল অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করে পুলিশ। তারপর চিন্নাদুরাই নামে এক ব্যক্তিকে বিষমদ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয়।


