Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রেন স্ট্রোকে (Agnimitra Paul) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার ভোররাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সেই সময়ই তাঁর স্ট্রোক হয়ে থাকতে পারে।
পর্যবেক্ষণে রাখা হয়েছে (Agnimitra Paul)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত অগ্নিমিত্রাকে ৪৮ ঘণ্টার (Agnimitra Paul) পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শরীরে ব্রেন স্ট্রোকজনিত কোনও দীর্ঘস্থায়ী জটিলতা দেখা দিচ্ছে কিনা, সে বিষয়েই নজর রাখা হচ্ছে। নিউরো মেডিসিন বিভাগের দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এখন চলছে অগ্নিমিত্রার চিকিৎসা। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর শরীরের কোনও অঙ্গ বিকল হয়ে যাওয়া বা দেহের একাংশ অসাড় হয়ে যাওয়ার মতো গুরুতর লক্ষণ দেখা যায়নি। তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন।
রাজনীতি উত্তাল, তারই মাঝে অসুস্থতা (Agnimitra Paul)
একদিন আগেই বিধানসভায় বিজেপি বিধায়কদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত (Agnimitra Paul) হয়েছিল পরিস্থিতি। টানা বিক্ষোভের জেরে অগ্নিমিত্রা পাল-সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করে অধিবেশন থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় স্পিকার। সাসপেন্ড বিধায়কদের তালিকায় ছিলেন শঙ্কর ঘোষও, যিনি বিক্ষোভের সময় ধস্তাধস্তিতে আহত হন এবং বর্তমানে তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং সম্ভবত বৃহস্পতিবার বিকেল বা শুক্রবার সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: Punjab Flood: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, কৃষকদের পাশে থাকার আশ্বাস চৌহানের
বিজেপির উদ্বেগ
বিধানসভায় বিজেপির তরফে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া এসেছে। দলের রাজ্য নেতৃত্ব অগ্নিমিত্রা পালের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে।


